আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিউইয়র্কে ২৭ শিল্পী ও কলা-কুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ড

নিউইয়র্কে ২৭ শিল্পী ও কলা-কুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কে দেশ ও প্রবাসের শিল্পী ও কলা-কুশলীসহ ২৭ জনের ভাগ্যে জুটেছে এবারের ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস। কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা’র মিলনায়তনে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস ২২তম আসরে নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম শিল্পী ও কলা-কুশলীসহ ২৭ জনের ভাগ্যবানের নাম ঘোষনা করেন। বাংলাদেশি কণ্ঠশিল্পী অভিনেতা-অভিনেত্রী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র প্রবাসের উদীয়মান শিল্পী, কলা-কুশলী ও ব্যবসায়ী পেয়েছেন বেশ কয়েকটি পুরুস্কার।

বাবু জামান ও কণ্ঠশিল্পী জিনাত জাহান মুন্নির যৌথ সঞ্চালনায় এবারে নিউ ইয়র্ক তথা বহির্বিশ্বে সর্বাধিক জনপ্রিয় বিনোদমূলক অনুষ্ঠান ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডস যারা পেয়েছেন তারা হলেন-সেরা গায়ক (পুরুষ) তাহসান, সেরা গায়িকা (মহিলা) আতিয়া আনিশা, শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা নজরুল ইসলাম, সেরা টিভি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, ওটিটি ওয়েব সিরিজ-দ্য সাইলেন্সের তাসনিয়া ফারিন, ওটিটি ওয়েব ফিল্ম নিকোশের তানজিন তিশা, বিশেষ পুরস্কার দর্শনা বণিক, সেরা চলচ্চিত্র অভিনেত্রী (জনপ্রিয়) মন্দিরা চক্রবর্তী, সেরা টিভি অভিনেতা চঞ্চল চৌধুরী. বিশেষ পুরস্কার জায়েদ খান, লোকসঙ্গীত গায়িকা বিন্দু কণা, সুলতানা ইয়াসমিন লায়লা, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা শাকিব খান (প্রিয়তমা), শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা (সুরঙ্গ), সেরা পরিচালক রায়হান রাফি (সুরঙ্গ), সেরা পরিচালক হিমেল আশরাফ (প্রিয়তমা), সেরা সঙ্গীত পরিচালক ও গীতিকার কবির বকুল, প্রবাসের উদীয়মান কণ্ঠশিল্পী নিপা জামান, রানো নওয়াজ ও অনিক রাজ, ইয়ং স্টার ইউ টিউবার প্রিসিলা, সেরা নারী উদ্যোক্তা অনুভা শাহীন হোসেন, সেরা উদ্যোক্তা শাহ নেওয়াজ (সিইও, গোল্ডেন এজ হোম কেয়ার), উদ্যোক্তা রুহিন হোসেন (সিইও, রিভারটেল), উদ্যোক্তা নাসির সবুজ (সিইও, এসএনএস হোম লোন), আহমদ শরীফ (আজীবন সম্মাননা) ও তরিকুল ইসলাম মিতু (যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা)। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে নাচ, গান ও কৌতুক। সঙ্গীত পরিবেশন করেন পুরুস্কারপ্রাপ্ত শিল্পীরা এবং নৃত্যাঞ্জলির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

শো টাইম মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম জানান, একটানা ২২ বছর ধরে একটি অনুষ্ঠান পরিচালনা করা সহজ কাজ নয়। তবুও সকল চড়াই উতরাই পেরিয়ে আমরা তা করতে পেরেছি। শুধুমাত্র একটি বর্ষসেরা অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির জন্য একবছর ধরে টিম ওয়ার্ক করতে হয়। শো টাইম মিউজিকের ধারাবাহিকতা রক্ষা করে ঢালিউডের ২২তম আসর আশানুরুপভাবে সাফল্য করতে সক্ষম হয়েছি। অনুষ্ঠানটি সাফল্য করতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিলো তা সার্থক হয়েছে। আগামীতেও বাংলা সংস্কৃতি ও বিনোদনপ্রেমীরা এভাবে ডাকে সাড়া দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। তিনি সকল পৃষ্ঠপোষক ও শিল্পী, কলা-কুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত