আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

আমেরিকার নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধা সংসদের বিজয় দিবস উদযাপন

আমেরিকার নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধা সংসদের বিজয় দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতীয়
স্মৃতিসৌধের আদলে নির্মিত অস্থায়ী
স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, জাতীয়
পতাকাকে স্যালুট ও শহীদদের প্রতি
নীরবতা পালনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা
সংসদ যুক্তরাষ্ট্র শাখা মহান বিজয় উদযাপন
করেছে।
স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলে
জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় এ
আয়োজনে জাতিসংঘে বাংলাদেশ মিশনের
স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল
জেনারেল শামীম আহসান এনডিসি,
মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ ও বিভিন্ন
সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি
শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়।
এরপর বিজয় দিবসের তাৎপর্য এবং
মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস বর্ণনা করে
বক্তব্য দেন স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন
মোমেন, কনসাল জেনারেল শামীম
আহসান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক
আব্দুর রহিম হাওলাদার ও আবুল ফজল দিদারুল
ইসলাম দিদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন
মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক
ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী।
আলোচনা শেষে স্মৃতিসৌধে একে
একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রদূত
মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল
শামীম আহসান, বাংলাদেশ সোসাইটি, জাতীয়
পার্টি ও মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র শাখার
প্রতিনিধিরা। এ সময় রাষ্ট্রদূত, কনসাল
জেনারেল ও উপস্থিত মুক্তিযোদ্ধারা
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্যালুট দিয়ে জাতীয়
পতাকাকে সম্মান প্রদর্শন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত