আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে চট্টগ্রামের তরুণ নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে চট্টগ্রামের তরুণ নিহত

বৃহস্পতিবার (২০ জুলাই) মীরসরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তার গাড়ি ও সঙ্গে টাকা (ডলার) ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় গুলি করে বলে জানা গেছে।

নিহত ব্যক্তি উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের দ্বিতীয় ছেলে রমিম উদ্দিন আহম্মেদ (২২)। তিনি স্থানীয় একটি কলেজে কম্পিউটার সায়েন্সে পড়াশোনার পাশাপাশি মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরের হ্যাম্পটন এভের একটি গ্যাস স্টেশনে কাজ করত।

নিহতের বড় ভাই রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, আমার ছোট ভাই রমিম ২০১৬ সালে আমার খালার সঙ্গে যুক্তরাষ্ট্রে যায়। মঙ্গলবার সকালে সেখানকার স্থানীয় একদল সন্ত্রাসীরা রমিমকে গুলি করে খুন করেছে। এ সময় সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা টাকা ও গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় গুলি করেছিল বলে জানতে পেরেছি। এ ঘটনায় যুক্তরাষ্ট্র পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

নিহতের ফুফাতো ভাই কামরুল ইসলাম জানন, ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা গাড়ি ও টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে মাথায় গুলি করেছিল বলে জানা গেছে।

সূত্রঃ https://www.rtvonline.com/country/232344

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত