আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্কে হাতকড়া পরা ব্যক্তিকে পুলিশের সাত বার ‘শক’

নিউইয়র্কে হাতকড়া পরা ব্যক্তিকে পুলিশের সাত বার ‘শক’

এলএবাংলাটাইমস

নিউইয়র্কে এক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে নাগরিক অধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, মানসিক সংকটে ভোগা এক ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

মাউন্ট ভের্ননের পুলিশ বাহিনীর কমান্ডার সার্জেন্ট মারিও স্টুয়ার্ট ওই ব্যক্তির শরীরে দুই মিনিটের মধ্যে সাতবার তার স্টান গান ব্যবহার করেছিলেন। স্টান গান বৈদ্যুতিক শক দিয়ে কাউকে অচেতন করার জন্য ব্যবহার করা হয়। সার্জেন্ট স্টুয়ার্টের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে সেই ব্যক্তির সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। 

মার্কিন অ্যাটর্নি ডামিয়ান উইলিয়ামস বলেন, স্টুয়ার্ট এই কাজের মাধ্যমে কেবল একজন অফিসার হিসাবে তার দায়িত্বই লঙ্ঘন করেননি, আইনও অমান্য করেছেন। 

তবে সার্জেন্ট স্টুয়ার্টের আইনজীবী কেভিন কনওয়ের দাবি, তার মক্কেল নিজের দায়িত্ব পালন করছেন এবং কোনো অধিকার লঙ্ঘন করেননি বা অপরাধ করেননি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত