আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

জাতিসংঘ ভবনের সামনে বিএনপির বিক্ষোভ

জাতিসংঘ ভবনের সামনে বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর উদ্যোগে ও নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) ও স্টেট বিএনপির সমর্থনে গত ২৫ জুলাই জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র আহবায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক ওলিউল্লাহ আতিকুর রহমান, বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মকসুদুল হক চৌধুরী, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মিসেস মমতাজ আলো, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) যুগ্ম আহবায়ক সোরহাব হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সহ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবী এবং প্রবাসেও সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্ছারণ করেন। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহনকারীরা সরকার বিরোধী নানা শ্লোগান দেয় এবং সরকারের পদত্যাগ সহ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবী করেন।
সমাবেশ শেষে বিভিন্ন দাবী দাওয়া সম্বেলিত একটি স্বারকলীপি জাতিসংঘ মহাসচিব বরাবরে প্রেরণ করা হয় বলে আহবাব চৌধুরী খোকন ইউএনএ প্রতিনিধিকে জানান।

উক্ত বিক্ষোভ সমাবেশে উল্লেখযোগ্য নেতা-কর্মীর মধ্যে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর)-এর যুগ্ম আহবায়ক এ জি এম জাহাঙ্গীর হোসেন, শরিফুল হক খালিশদার, সৈয়দ গৌছুল হোসেন, এ আর মাহবুব, মানিকুজ্জামান মানিক, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)-এর যুগ্ম আহবায়ক রহুল আমিন নাসির, আলমগীর মীর্জা, নাসির উদ্দিন, রেজবুল কবির, রিপন মিয়া জহুরা বেগম, শেখ জহির, নিউইয়র্ক স্টেট বিএনপি’র যুগ্ম আহবায়ক নাসিম হোসেন, কাওছার দেওয়ান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলী, ব্রঙ্কস বিএনপির (পূর্ব) আহবায়ক মোঃ লিয়াকত আলী, ব্রঙ্কস (পশ্চিম) বিএনপি’র আহবায়ক আনোয়ারুল আলম ভুইয়া, সদস্য সচিব এম রহমান দুলাল, মাসুদ পারভেজ মুক্তা, মোশারফ হোসেন, আব্দুল মুক্তাদির, আবু বক্কর সিদ্দিক, শরীফ হোসেন নীরব, ম্যানহাটন শাখা বিএনপি’র যুগ্ম আহবায়ক কবির আহমদ, আজিজুল হক, মোজাম্মেল হক চৌধুরী হাসান, সুলেমান সরকার, ব্রঙ্কস (দক্ষিন) বিএনপি’র সদস্য তরিকুল ইসলাম প্রিন্স, জামাল হোসেন, ফারদিন রনি, মোঃ মহসিন প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত