আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় তানভির আহমেদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাত ১১ টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিট) এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় ২৪ আটলান্টিক সিটির হাইওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন তানভির। এ সময় একটি প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

৫ মাস আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো তানভিরের গ্রামের বাড়ি ফেনী জেলায়। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার রামপুরায় বসবাস করছিলেন। প্রবাসী স্ত্রী মুশতারী বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ আগস্ট ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যান তানভির। নিহত তানভিরের এক মেয়ে রয়েছে।

দুর্ঘটনার পরপরই আটলান্টিক সিটির এবসিকন এলাকার দুর্ঘটনাস্থলটি সিলগালা করে রেখেছে পুলিশ। তানভিরকে ধাক্কা দেওয়া গাড়িটির চালকের নাম নিকোলাস মাইরাস (২৫)। ধারণা করা হচ্ছে, গাড়িটি চালানোর সময় মাতাল অবস্থায় ছিলেন চালক।

নিউইয়র্ক সিটি পুলিশ বলেছে, তানভিরের পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। তবুও তারা সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন আলামত দেখে গাড়ি চালকের অবস্থান শনাক্ত করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত