আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ইসলামভীতি দূর করতে নিউইয়র্কে প্রচারণা

ইসলামভীতি দূর করতে নিউইয়র্কে প্রচারণা

ইসলাম ভীতির বিরুদ্ধে যুদ্ধে নিউইয়র্কে প্রচারণা শুরু হয়েছে। সোমবার কয়েকশ’ মুসলমান ওই প্রচারণায় অংশ নেন। তারা মুসলমানদের সমঅধিকারের দাবিও জানান। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

ম্যানহাটনের বোমা হামলার ঘটনার পরই এ ধরনের প্রচারণা অভিযান শুরু হয়েছে। আফগান-আমেরিকান এক ব্যক্তি ওই হামলা চালিয়েছিল। ওই ব্যক্তির পরিচয় প্রকাশ পাওয়ার পরপরই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাসট্যাগ ব্যবহার করে আমি মুসলিম এমন বার্তা ছড়িয়ে দেয়া হয়।

ওই হামলাকারী মুসলিম ছিল। কিন্তু তার মানে তো এই নয় যে সারা বিশ্বের মুসলমানরা হত্যাকারী। আর এভাবে একজন মুসলিম ব্যক্তির দায় অন্য সবার ওপর চালিয়ে দেয়া হচ্ছে। ফলে ইসলাম এবং মুসলমানদের প্রতি অন্যান্য ধর্মাবলম্বীদের এক ধরনের ভীতি কাজ করছে।

মেয়র দে ব্লাসিও এক বিবৃতিতে জানিয়েছেন, এখন অন্যান্য সময়ের চেয়ে আরো বেশি সচেতন হতে হবে। নিউইয়র্ক শহরে একতা প্রয়োজন। আমাদের ঘৃণা এবং সহিংসতা ত্যাগ করতে হবে। নিউইয়র্কের প্রত্যেকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।

সন্দেহভাজন আহমেদ খান রাহামির হামলায় চেলসিয়ায় ২৯ জন আহত হওয়ার ১০ দিন পর মঙ্গলবার থেকে ওই প্রচারণা শুরু হয়েছে। প্রচারণায় অংশ নেয়ারা বলছেন, আমরা কোনো ধরনের বিভেদ এবং সহিংসতা সহ্য করব না। আমাদের একজন মুসলমান ভাই বা বোনও যতক্ষণ পর্যন্ত তাদের যথাযোগ্য মর্যাদা পাবে না আমরা সে পর্যন্ত লড়াই করে যাব। আমরা এত সহজেই ক্ষান্ত হবো না।  

এর আগে আগস্টে নিউইয়র্কে এক ইমাম এবং তার সহযোগীকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ড এবং হামলার ঘটনায় মানুষকে সচেতন করতে এবং তাদের ভীতি দূর করতে কর্মশালার আয়োজন করবে নিউইয়র্ক। সেখানে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন শ্রেণির মানুষকে ইসলামের সঠিক ধারণা দিতে সামনের মাসে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হবে।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত