আপডেট :

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

যুক্তরাষ্ট্রে পাঁচ সপ্তাহে পুলিশের হত্যাকাণ্ডের শিকার ১২৯ জন

যুক্তরাষ্ট্রে পাঁচ সপ্তাহে পুলিশের হত্যাকাণ্ডের শিকার ১২৯ জন

ছবিঃ পুলিশের হাতে নিহত সান্ড্রা ব্লান্ড।

২০১৬ সালে ৯৬৩ জনকে গুলি করে হত্যা করেছে মার্কিন পুলিশ

চলতি বছরে অন্তত ১২৯ জনকে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যা করেছে বলে জানায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘কিলড বাই পুলিশ’। 

এর আগে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে জানায়, ২০১৬ সালে ৯৬৩ জনকে গুলি করে হত্যা করেছে মার্কিন পুলিশ।
ওবামা প্রশাসন পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তদন্তে জাতীয় পর্যায়ে গঠিত হওয়া কমিটির ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসনের আমলে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আছে যে, তিনি হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে নাগরিকদের অধিকারের পাতা সরিয়ে দিয়েছেন এবং আইন-প্রয়োগকারী সংস্থাকে তিনি অতিরিক্ত ক্ষমতা দেবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণাঙ্গ যুবতী সান্ড্রা ব্লান্ডকে পুলিশ হেফাজতে হত্যা করা হয় তার জন্মদিনে। ১৭ বছরের কিশোর ট্রেভন মার্টিনকে তার প্রতিবেশি এক স্বেচ্ছাসেবী পুলিশ কর্মকর্তা জর্জ জিমারম্যান হত্যা করেন। বেঁচে থাকলে আজ মার্টিনের বয়স হতো ২২। 
সান্ড্রা ব্লান্ডকে গ্রেফতার করা হয় সামান্য ট্রাফিক আইন অমান্যের জন্য। তিন দিন পর তাকে জেলের এক কক্ষে অসার অবস্থায় পাওয়া যায়। সান্ড্রাকে গ্রেফতার করা পুলিশ কর্মকর্তা ব্রায়ান ইনসিনিয়াকে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপনের জন্য অভিযুক্ত করা হয়। কিন্তু সান্ড্রাকে হত্যার জন্য কোনও অভিযোগ গ্রহণ করেননি আদালত।

শেয়ার করুন

পাঠকের মতামত