আপডেট :

        হান্টিংটন বিচে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডে হাজারো মানুষের ঢল

        দুর্ঘটনা মামলায় অভিযুক্ত ন্যান্সি পেলোসির স্বামী

        মিসিসিপিতে মা, খালা ও দুই বছরের শিশুকে গুলি করে হত্যার ঘটনায় চতুর্থ সন্দেহভাজন গ্রেপ্তার

        নিউইয়র্কের সমুদ্রসৈকতে সাঁতার কাটতে নেমে হাঙরের হামলার শিকার ১

        তিব্বতের স্বাধীনতার দাবিতে জাতিসংঘের সামনে আত্মাহুতি, মারা গেলেন তিব্বতি আন্দোলনকারী

        আতশবাজি আর বিমান মহড়ায় উদযাপিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস

        ক্যাল স্টেট সান বার্নার্ডিনোর কাছে পাহাড়ে দাবানল, আগুনের বিস্তার নিয়ন্ত্রণে

        নিউইয়র্কে তারকাখচিত অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ে

        তীব্র গরমে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজন বাতিল

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে জাঁকজমকপূর্ণ আয়োজন, ভাষণ দেবেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ১১ হাজার চালককে আবারও ড্রাইভিং পরীক্ষা দিতে হবে

        লস এঞ্জেলেসে ‘ডেলাইটিং’ পার্কিং আইন কার্যকর, নিয়ম ভাঙলেই ৬৩ ডলার জরিমানা

        যুক্তরাষ্ট্রে নবজাতকদের দেওয়া হবে ‘ফ্রিডম ২৫০’ বিশেষ সোশ্যাল সিকিউরিটি কার্ড

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ২০ লাখের বেশি যাত্রীর চাপ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় যৌনপাচারবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

        গাছের ডাল ভেঙে ৮ বছরের শিশুর মৃত্যু, পরিবার পাচ্ছে ১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ

        বিমানের দরজা খোলার চেষ্টা, জরুরি অবতরণ করতে বাধ্য হলো ফ্লাইট

        ওহাইওর একটি বাড়ি থেকে অমানবিক পরিবেশে ১৬ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪ প্রাপ্তবয়স্ক

        এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

        যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে নবায়ন করল না উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি

নিউইয়র্কে প্রবাসী ক্রীড়াবীদদের সাথে প্রতিমন্ত্রী বীরেন শিকদারের মতবিনিময়

নিউইয়র্কে প্রবাসী ক্রীড়াবীদদের সাথে প্রতিমন্ত্রী বীরেন শিকদারের মতবিনিময়

নিউইয়র্কে প্রবাসী ক্রীড়াবীদদের সাথে মতবিনিময়কালে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেন, দেশের ক্রীড়াঙ্গনের মান আরো বৃদ্ধি এবং দেশ-বিদেশে আন্তর্জাতিক মানের ক্রীড়াবীদ তৈরী করতে সরকার ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সরকার ব্যাপক উদ্যোগ অব্যাহত রেখেছে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষা, বিদ্যুৎ আর যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন হয়েছে।

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে ২৮ জানুয়ারী রোববার অপরাহ্নে প্রতিমন্ত্রী ড. বীরের শিকদার প্রবাসী ক্রীড়াবীদদের সাথে মতবিনিময় করেন। কনসাল জেনারেল শামীম আহসান এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এবং বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহিম বাদশা ও সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস-এর নেতৃত্বে প্রবাসের ক্রীড়াবীদরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং স্পোর্টস কাউন্সিলের স্যুভেনির উপহার দেন। পরে তারা প্রতিমন্ত্রীর সাথে খোলামেলা মতবিনিময় করেন। খবর ইউএনএ’র।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরে বলেন, এখন শহর আর গ্রামের মধ্যে কোন পার্থক্য নেই। যা শহরে পাওয়া যায় তাই গ্রামেও পাওয়া যায়। তিনি বলেন, দেশে বিদ্যুতের কোন সমস্যা নেই। ফলে উন্নয়ন কর্মকান্ড বেড়ে চলেছে। তিনি বলেন, গ্রামে গ্রামে শুধু বিদ্যুৎই চলে যায়নি গ্রামও এখন ডিজিটাল ব্যবস্থার আওতায় চলে এসেছে। তিনি বলেন, দেশে এতো উন্নয়ন কর্মকান্ড হচ্ছে যে প্রধানমন্ত্রীকে ঢাকায় বসেই ডিজিটাল ব্যবস্থায় উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করতে হচ্ছে।  

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ প্রেমিক আর ক্রীড়ামোদী মানুষ হওয়ায় ক্রীড়াঙ্গন সহ দেশে সার্বিক উন্নয়ন অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি উপজেলায় ষ্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে এবং ইতিমধ্যেই ১৩০টি ষ্টেডিয়াম নির্মাণ শেষ হয়েছে। প্রতিমন্ত্রী সরকারের অব্যাহত উন্নয়ন কর্মকান্ড ধরে রাখতে প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ প্রবাস থেকে বাংলাদেশী আমেরিকান ফুটবল ও ক্রীকেট দলের খেলোয়ারদের টিম নিয়ে বাংলাদেশে প্রদর্শণী ম্যাচ সহ প্রতিযোগিতানুষ্ঠান আয়োজনের দাবী জানানো হয়।
মতবিনিময় সভায় উল্লেখযোগ্য ক্রীড়াবীদদের মধ্যে সাবেক অলিম্পিয়াড শাহান উদ্দিন চৌধুরী, সাবেক বক্সার সৈয়দ এনায়েত আলী, সাংবাদিক মনিজা রহমান সহ বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের মধ্যে ওয়াহিদ কাজী এলিন, মফিজুল ইসলাম রুমী, আব্দুল কাদের লিপু, কাজী তোফায়েল ইসলাম, শাহাদৎ হোসেন, নওশাদ হোসেন সিদ্দিকী, ইয়াকুত রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রোকেয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাইকে প্রতিমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন মহিউদ্দিন দেওয়ান। 


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত