আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হজযাত্রীদের করোনা প্রতিরোধক সরঞ্জাম বহনের আহ্বান

হজযাত্রীদের করোনা প্রতিরোধক সরঞ্জাম বহনের আহ্বান

সৌদি আরবের স্বাস্থ্য কর্মকর্তারা এ বছর পবিত্র হজে অংশ নেয়া ব্যক্তিদের করোনা প্রতিরোধক সরঞ্জাম বহনের আহ্বান জানিয়েছেন। হজযাত্রীদেরকে পলিথিন দিয়ে প্যাকেট করা ফেসমাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, রুমাল ও জায়নামাজ সাথে নিয়ে হজে যাওয়ার কথা বলা হয়েছে।

এ বছর খুব অল্পসংখ্যক হজযাত্রীকে হজ করার সুযোগ দেয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারী প্রতিরোধে এমন সীমিত আকারে হজ পালন করা হচ্ছে। হজ অনুষ্ঠিত হবে জুলাই মাসের ১৭/১৮ তারিখে আর শেষ হবে একই মাসের ২২/ ২২ তারিখে।

হজ পালনের সময় নিরাপত্তার কাজে নিয়োজিত বাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল সামি আল-সুওয়াইরেখ বলেন, কর্তৃপক্ষ নয় ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা কোনো ধরনের অনুমতি না নিয়ে এবং কোনো শর্ত না মেনে হজ পালনের জন্য নির্ধারিত পবিত্র স্থানে প্রবেশের চেষ্টা চালায়। এসব অপরাধের কারণে তাদের গ্রেফতার করা হয় এবং তাদের প্রত্যেককে ১০ হাজার রিয়াল বা দুই হাজার ছয় শ’ ৬৬ মার্কিন ডলার জরিমানা করা হয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই মাসের ২৩ তারিখ পর্যন্ত যারাই মক্কার পবিত্র মসজিদে প্রবেশ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া যারা মক্কার পবিত্র মসজিদের ঘেরাও করা স্থানে আসবে অথবা হজের অন্য পবিত্র স্থান, মিনা, মুজদালিফা ও আরাফাত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল-লতিফ আল-আশেক বলেন, এ বছর হজ পরিচালনা ও ব্যবস্থাপনা প্রকল্পের জন্য অতিরিক্ত আরো ৩১ মিলিয়ন রিয়াল খরচ হবে। এ সব কর্ম পরিকল্পনা নেয়া হয়েছে যাতে করে হজযাত্রীরা উচ্চমানের সেবা পান। এছাড়া স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক পদক্ষেপ এমনভাবে নেয়া হয়েছে, যাতে করে করোনা সংক্রমণ প্রতিরোধ করা যায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আর

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত