আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্বইজতেমা

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্বইজতেমা

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হলো ৫১তম বিশ্ব ইজতেমার।

আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লির মাওলানা সা’দ। তিনি আরবি ও উর্দু ভাষায় দোয়া করেন। তার সাথে দুই হাত তোলে 'আমিন, আল্লাহুম্মা আমিন' ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করেন লাখ লাখ মুসল্লি।

সকাল ১১টা ৪ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। শেষ হয় ১১টা ৩২ মিনিটে। ২৮ মিনিট স্থায়ী এ আখেরি মোনাজাত চলাকালে ইজতেমাস্থল ও আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে আমিন আমিন ধ্বনিতে চারপাশ প্রকম্পিত হয়ে উঠে।

মোনাজাতে অংশ নিতে এ দিন ভোররাত হতে চার দিক থেকে লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটেই ইজতেমাস্থলে পৌঁছান। ফজরের নামাজের সময় থেকেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নেন। ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক হাজার মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও আব্দুল্লাপুর-আশুলিয়া সড়কে অবস্থান নেন। যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা যায় শুধু টুপি-পাঞ্জাবি পরা মানুষ।

ইজতেমাস্থলের চারপাশের ৩-৪ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। আখেরি মোনাজাতের জন্য এদিন আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছিল ছুটি। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও কর্মকর্তাদের মোনাজাতে অংশ নিতে বাধা ছিল না। নানা বয়সী ও পেশার মানুষ এমনকি মহিলারাও ভিড় ঠেলে মোনাজাতে অংশ নিতে সকালেই টঙ্গী এলাকায় পৌঁছেন।

হেদায়াতি বয়ান :

সকাল ৮টা ৫০ মিনিট থেকে মোনাজাতের আগে চলে হেদায়াতি বয়ান। হেদায়াতি বয়ান করেন ভারতের মাওলানা সা’দ। তার বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা হাফেজ যোবায়ের।

ভিআইপিদের মোনাজাতে অংশগ্রহণ :

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে ইজতেমা ময়দানের জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে বসে আখেরি মোনাজাতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী মতিউর রহমান, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ও পুলিশ সুপার হারুন অর রশীদ, সাবেক টঙ্গী পৌরসভার মেয়ের আজমত উল্লাহ খানসহ বিভিন্ন শ্রেণী-পেশা নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান আখেরি মোনাজাতে অংশ নেন।

শেয়ার করুন

পাঠকের মতামত