আপডেট :

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

পোপ ফ্রান্সিস গুরুতর অসুস্থ, শ্বাসকষ্টজনিত সংকটে অক্সিজেন সাপোর্টে

পোপ ফ্রান্সিস গুরুতর অসুস্থ, শ্বাসকষ্টজনিত সংকটে অক্সিজেন সাপোর্টে

ছবিঃ এলএবাংলাটাইমস

ভ্যাটিকানের তথ্য অনুযায়ী, পোপ ফ্রান্সিস শনিবার সকালে একটি "দীর্ঘস্থায়ী" অ্যাজম্যাটিক শ্বাসকষ্টজনিত সংকটে (Asthmatic Respiratory Crisis) ভোগায় তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে।

ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়েছে, পোপের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।

"আজকের রক্ত পরীক্ষায় প্লেটলেটোপেনিয়া (Plateletopenia) এবং রক্তস্বল্পতা (Anemia) ধরা পড়েছে, যার জন্য তাকে রক্ত সঞ্চালন (Hemotransfusion) করতে হয়েছে," বিবৃতিতে বলা হয়। "পবিত্র পিতা সচেতন থাকলেও আগের চেয়ে বেশি ব্যথা অনুভব করছেন এবং সারাদিন কেবলমাত্র একটি চেয়ারে বসেই কাটিয়েছেন।"

চিকিৎসকদের মতে, অ্যাজম্যাটিক শ্বাসকষ্টজনিত সংকটের কারণে পোপ নিজে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারছেন না, ফলে তাকে সহায়ক অক্সিজেন সরবরাহ করতে হয়েছে।

এছাড়াও, প্লেটলেটোপেনিয়া অর্থ হলো রক্তে প্লেটলেটের পরিমাণ কমে গেছে। প্লেটলেট হলো এমন এক ধরনের রক্তকোষ যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটি সংক্রমণের জটিলতা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা স্বাভাবিক প্লেটলেট উৎপাদনে সমস্যা থাকার কারণে হতে পারে।

গত ১৪ ফেব্রুয়ারি ব্রংকাইটিসের (Bronchitis) কারণে পোপ ফ্রান্সিসকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মঙ্গলবার তার নিউমোনিয়া ধরা পড়ে।

ভ্যাটিকান জানিয়েছিল, মঙ্গলবার পর্যন্ত পোপ "ভালো মেজাজে" ছিলেন। তবে, শনিবারের আপডেট অনুসারে, তিনি এখনও সুস্থ হয়ে ওঠেননি এবং শারীরিক দুর্বলতার কারণে তিনি এই সপ্তাহের রোববারের প্রার্থনা পরিচালনা করতে পারবেন না।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত