আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হালাল রুজি

ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হালাল রুজি

মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। অর্থাৎ রবের হুকুম আহকাম, বিধিনিষেধ মেনে জীবন পরিচালনার জন্য।তাই আমরা প্রভু নির্দেশিত পন্থায় দৈনিক পাঁচবার নামাজ আদায় করি, সেই সঙ্গে রোজা, হজ, জাকাত, দান-সদকা, কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন ইবাদত-বন্দেগী করে থাকি।

কেননা দুনিয়ায় শান্তি ও আখেরাতের পাথেয় অর্জন এসব ইবাদতেই নিহিত। কিন্তু ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত হালাল রুজি উপার্জন। অবৈধ পন্থায় উপার্জন করে যত ইবাদতই করা হোক না কেন, তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।

হালাল রুজি সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, “হে মানব জাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু ত থেকে তোমরা আহার করো এবং শয়তানের পথ থেকে দূরে থাকো। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। (সূরা বাকারা) হালাল রুজি অন্বেষণ সম্পর্কে কোরআনে বিধৃত হয়েছে-নামাজ শেষে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ (রিজিক) সন্ধান করবে(সূরা জুম’আ)

হাদিসে বর্ণিত আছে- একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকলকে উদ্দেশ করে বলেন, হে মানবজাতি! আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা ব্যতীত অন্য কিছু কবুল করেন না। নিশ্চয় আল্লাহ মুমিনগণকে তাই আদেশ করেছেন, যা তিনি নবী-রাসূলগণকে আদেশ করেছেন। অতঃপর রাসূলুল্লাহ (সা.) এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন যে দীর্ঘ সফর করে ধুলোমলিন চেহারা ও পোশাক নিয়ে আকাশের দিকে দুই হাত তুলে ইয়া রব, ইয়া রব বলে দোয়া করে। অথচ তার খাদ্য, পানীয়, পোশাক হারাম এবং জীবিকাও হারাম। তাহলে তার দোয়া কীভাবে কবুল হতে পারে?

মহান আল্লাহ তায়ালা কোরআনে কারিমে বলেছেন, হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্তু হতে খাও এবং নেক আমল করো। নিশ্চয় আমি তোমাদের কর্ম সম্বন্ধে অধিক অবগত। আল্লাহ তায়ালা কোরআনে কারিমের অন্য স্থানে বলেন, তোমরা পবিত্র বস্তু হতে খাও, যা আমি তোমাদের জীবিকাস্বরূপ দান করেছি।

বৈধকে অবৈধের সঙ্গে গুলিয়ে না ফেলে সে বিষয়ে স্পষ্ট ধারণা রাখা প্রত্যেক মুসলমানের একান্ত ধর্মীয় কর্তব্য। আল্লাহর নিকট ইবাদত ও দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন আবশ্যক। তাই প্রত্যেকের উচিত উপার্জনের ক্ষেত্রে শরিয়তের বিধিনিষেধ মেনে চলা। আল্লাহ তায়ালা যেমন বান্দাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তেমনি হারাম পন্থায় উপার্জনকারীদের কঠিন শাস্তির ভীতি প্রদর্শন করেছেন।

হাদিসে বর্ণিত আছে- হারাম খাদ্যে গঠিত শরীর জাহান্নামের ইন্ধন হবে। এ জন্য হারাম ভক্ষণ থেকে বিরত থাকা দরকার। একটি বিষয় লক্ষ্য করার মতো যে, হারাম ভক্ষণকারীর অন্যান্য কাজও অহিতকর হয়। কেননা খাদ্যের প্রতিক্রিয়া মানুষের কর্মের ওপর পড়ে। তাই হালাল রুজি ও হালাল খাবারের মাধ্যমে আমরা যেন জীবন অতিবাহিত করতে পারি সেজন্য প্রয়োজন ধর্মীয় শিক্ষার বিস্তার।

আমরা সকলে ‍যেন নশ্বর জগতে প্রভু নির্দেশিত পন্থায় ইবাদত করে পরকালের পাথেয় অর্জন করতে পারি। আল্লাহতায়ালা আমাদের সবাইকে তওফিক দান করুন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত