আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশে করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশে করল বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পদচারণা ১৮ বছর হয়ে গেল। এ যাত্রায় সাফল্য-ব্যর্থতায় অনেক কিছুরই স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারের ঢাকা টেস্টকে রাখতে হবে ভিন্ন জায়গায়, অনেক সাফল্যের ওপরে। চাইলে সবার ওপরেও রাখা যায়।

প্রথমবারের মতো কোনো পেসার ছাড়া টেস্ট ম্যাচ খেলল বাংলাদেশ। একাদশে দ্বিতীয়বারের মতো চার স্পিনার নিয়ে ভারতকে পেছনে ফেলল। বছরের আটজনের টেস্ট অভিষেক। কতকিছুই না হলো মাঠে নামার সঙ্গে সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ-বধে কঠিন পরিকল্পনা।

টেবিলের কঠিন পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করলেন খেলোয়াড়রা। ফলাফলও আসল বাংলাদেশের পক্ষে। অনেক প্রথমের সঙ্গে যুক্ত হলো আরো দুটি। প্রথমবারের মতো প্রতিপক্ষকে ফলোঅন করাল বাংলাদেশ। পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশ টেস্টে ইনিংস ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষকে। তাইতো এ জয় বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে স্মরণীয়।

চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টে বাংলাদেশ জিতেছে ইনিংস ও ১৮৪ রানের বিশাল ব্যবধানে। নিজেরা ৩৮ বার ইনিংস ব্যবধানে হারের লজ্জা পাওয়ার পর প্রথমবার প্রতিপক্ষকে এ লজ্জা দিল। বাংলাদেশের চতুর্থ সিরিজ জয় এবং তৃতীয় হোয়াইটওয়াশের স্বাদ।

ইতিহাসের পাতায় অক্ষয় কালিতে নিজের নাম লিখিয়ে রাখলেন সাকিব আল হাসান। তার নেতৃত্বেই দেশ ও দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। প্রথমবার ২০০৯ সালে ওদের মাটিতে, নয় বছর পর নিজেদের মাটিতে।

সাকিবের হাতে ওঠা রূপালি রঙের ট্রফি জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ। টেস্টে দ্বিতীয়বারের মতো ১২ উইকেট পেলেন মিরাজ। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তার পকেটে ঢুকল ৫ উইকেট। ১২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা টেস্ট বোলিং ফিগার তারই দখলে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানে নিয়েছিল ১২ উইকেট। এবার ১১৭ রানে শিকার ১২টি।

ক্যারিবীয়দের জন্য পাতা হয়েছিল স্পিন ফাঁদ। ওই ফাঁদেই আটকে পড়ল সফরকারীরা। ইনিংস ব্যবধানে জয়ের জন্য রোববার তৃতীয় দিন ১৫ উইকেট দরকার ছিল বাংলাদেশের। কাজটা শুধু কঠিনই না, দুরূহ। তবুও অসাধ্য সাধন করে দেখাল বাংলাদেশ।

চট্টগ্রামের মতো ঢাকাতেও আড়াই দিনে শেষ টেস্ট। রোববার প্রথম ইনিংসে ৫ উইকেটে ৭৫ রানে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫ উইকেট তুলে নিতে সকালে বাংলাদেশের সময় লাগে মাত্র ৫১ মিনিট। বাংলাদেশের করা ৫০৮ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ ১১১ রানে।

আগের দিনের ৩ উইকেটের সঙ্গে আজ আরো ৪ উইকেট নিয়েছেন মিরাজ। সব মিলিয়ে মিরাজের পকেটে গেছে ৭ উইকেট। ৫৮ রানে ৭ উইকেট নিয়ে মিরাজ ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিয়েছেন। 

ফলোঅন এড়াতে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৩০৯! বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় সাহস পেলেন সাকিব। প্রথমবারের মতো বাংলাদেশ প্রতিপক্ষকে ফলোঅন করাল। ৩৯৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে আবারো ব্যাটিং বিপর্যয় ওয়েস্ট ইন্ডিজের। এবারও স্পিন বিষে নীল ক্যারিবীয়রা। প্রথম সেশনেই নেই ৪ উইকেট। দ্বিতীয় সেশনে হারাল শেষ ৬টি।

প্রথম ইনিংসের বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ২১৩। ওই শিমরন হেটমায়ারই যা করে দেখাল, ৯২ বলে ১ চার ও ৯ ছক্কায় করলেন ৯৩। ৯ ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন। কুমার সাঙ্গাকারা ৩১৯ করার পথে হাঁকিয়েছিলেন ৮ ছক্কা।

আহ! কী দারুণ। স্পিন চতুষ্টয় সাকিব, মিরাজ, তাইজুল ও নাঈম প্রত্যেকেই পেলেন উইকেট। মিরপুরে উড়ল বাংলাদেশের পতাকা। ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা মিরাজ। আর ব্যাট হাতে ১১৫ রান ও বল হাতে ৯ উইকেট নিয়ে সাকিব হলেন সিরিজসেরা।

দ্বিতীয় দফায় অধিনায়ক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে শুরু করেছিলেন সাকিব। পেয়েছিলেন তিক্ত অভিজ্ঞতা। দুই টেস্টই বাংলাদেশ হেরেছিল ইনিংস ও বিশাল রান ব্যবধানে। ঘরের মাঠে আবার ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শুরু সাকিবের। এবার সাকিবের হাত ধরে উড়ল বিজয়ের পতাকা।

জুলাইয়ে নিজেদের মাটিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই বদলা নিল বাংলাদেশ। এ যেন, হোয়াইটওয়াশের বদলা হোয়াইটওয়াশে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত