আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

এজলাস কক্ষে এসি স্থাপন সময়ের দাবি

এজলাস কক্ষে এসি স্থাপন সময়ের দাবি

ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেছেন, চলমান প্রচণ্ড তাপদাহে নিম্ন আদালতের এজলাস কক্ষে পর্যায়ক্রমে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) স্থাপন সময়ের দাবি। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার জেলা জজ আদালতের কনফারেন্স রুমে কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন। 


সিনিয়র জেলা জজ মো. হেলাল উদ্দিন ঢাকার জেলা জজ হিসেবে সদ্য যোগদান করায় কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। প্রধান বিচারপতি পুরস্কার প্রাপ্ত জেলা জজ হেলাল উদ্দিন বলেন, বিলাসিতা নয় কোর্ট এজলাসে এসির ব্যবস্থা হলে বিচারপ্রার্থী ও আইনজীবীরা অনেক উপকৃত হবে।

 

কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহবান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে আদালত প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম চলমান আছে তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আদালতের রাস্তা ঘাট কার্পেটিং করে আরও সুন্দর কিভাবে করা যায় তা নিয়ে গণপূর্তের সাথে আলোচনা করবেন বলে জানান তিনি। সর্বপরি আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা যেন বজায় থাকে তার জন্য সাংবাদিকদের সচেষ্ট থাকার অনুরোধ জানান।


সভাপতির বক্তব্যে কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক ও আইনজীবীরাও ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারেন। তিনি মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে সচেষ্ট থাকার জন্য প্রত্যেক স্তরের আইনজীবীদের প্রতি উদাত্ত আহবান জানান। 


আরও বলেন, বর্তমান তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশের নির্মাতা। এক্ষেত্রে নতুন প্রজন্মের জন্য সুযোগ তৈরি করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রবীণদের এগিয়ে আসতে হবে।

কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি অ্যাডভোকেট মো. রুবেল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গাফফার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ মো. আলমগীর হোসাইন, মিটফুল ইসলাম, কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর কার্যকরী কমিটি সদস্যসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত