আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ভারতকে আইসিসির হুঁশিয়ারি, পাল্টা হুংকার ভারতের

ভারতকে আইসিসির হুঁশিয়ারি, পাল্টা হুংকার ভারতের

ভারতের সঙ্গে আইসিসির সম্পর্ক বোঝা বড় দায়।

পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও আইসিসির দরবারে বিচার অনুষ্ঠানে ভারতই জিতেছে। অবস্থাদৃষ্টে মনে হতে পারে, এ আর নতুন কি! আইসিসি আর বিসিসিআই তো ‘মাসতুতো ভাই’। কিন্তু, কিছুদিন আগে কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছিল ভারত। আইসিসি তাঁদের দাবি কানে তোলেনি। সাফ বলে দিয়েছে, বিশ্বকাপে কোনো সদস্য দেশকে খেলতে না দেওয়ার এখতিয়ার নেই আইসিসির। এবার কর নিয়ে ভারত-আইসিসি সম্পর্ক আরেকটু নাজুক হওয়ার মুখে। ভারত সরকার করছাড় না দিলে আইসিসির দুটি প্রতিযোগিতা আয়োজনে করের বোঝা ভারতীয় ক্রিকেট বোর্ডকেই (বিসিসিআই) টানতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক বৈঠকে এ দুটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনে সরকারের কাছ থেকে করছাড়ে অনুমোদন নিতে বিসিসিআইকে বলেছে আইসিসি। ভারত সরকার করছাড় না দিলে দুটি বিশ্বকাপ আয়োজনের করের বোঝা বিসিসিআইকেই বহন করতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের মাটিতে এ দুটি বিশ্বকাপ আয়োজনের কর প্রায় দেড় শ কোটি রুপি।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হয়েছিল। এই টুর্নামেন্টে ভারত সরকার কোনো করছাড় দেয়নি। আইসিসির ভারতীয় চেয়ারম্যান শশাঙ্ক মনোহর তাই এবার বিসিসিআইকে সাফ বলে দিয়েছেন, সরকার এবারও করছাড় না দিলে সেই করের বোঝা ক্রিকেট বোর্ডকেই বহন করতে হবে। তবে আইসিসির এমন কথা বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ভালো চোখে দেখছেন না। বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, সরকার করছাড় না দিলে আইসিসি চাইলে দুটি বিশ্বকাপই ভারতের বাইরে আয়োজন করতে পারে। কিন্তু এভাবে চাপ দিয়ে কোনো লাভ হবে না।

সেই কর্মকর্তা উল্টো আইসিসিকেই হুমকি দিয়ে বলেছেন, ‘কর বিভাগ ও মন্ত্রণালয় এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে চলব। আমরা নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করতে চাই। তবে আইসিসি যদি কঠিন হতে চায় তাহলে তাঁদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। তারা চাইলে টুর্নামেন্ট ভারতের বাইরে নিতে পারে। তাহলে বিসিসিআই-ও আইসিসির কাছ থেকে লভ্যাংশ বুঝে নেবে; তখন দেখা যাবে কার লোকসান বেশি হয়।’

বিসিসিআইয়ের আরেক অফিশিয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা আগেও দেখেছি, ভিন্ন ভিন্ন বোর্ড সদস্যদের সঙ্গে ভিন্ন আচরণ করে আইসিসি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) জন্য শুধু করছাড়ের চেষ্টাই যথেষ্ট। কিন্তু বিসিসিআইকে করছাড় নিশ্চিত করতে হবে। এর সঙ্গে কোনোভাবেই একমত হওয়ার পথ নেই বিসিসিআইয়ের। আইসিসি কোনোভাবেই ভারতের স্বার্থকে আঘাত করতে পারে না।’

শেয়ার করুন

পাঠকের মতামত