আপডেট :

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণ বাড়ছে, ৩২ অঙ্গরাজ্যে প্রায় ৩ হাজার আক্রান্ত

        হরমুজ প্রণালি বন্ধের পর নতুন করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে

        ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম মারা গেছেন

        ক্যালিফোর্নিয়ায় নতুন বিল: ভালো ড্রাইভিংয়ের বিনিময়ে কমতে পারে গাড়ির বিমার প্রিমিয়াম

        লস এঞ্জেলেসে নিয়ন্ত্রণের বাইরে সামিট দাবানল, জরুরি উচ্ছেদ আদেশ

        লস এঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আশঙ্কাজনক অবস্থায় শিশু

হার্ভার্ডের ছাত্রীর ক্লান্তি মুছে যাওয়ার হাসি

হার্ভার্ডের ছাত্রীর ক্লান্তি মুছে যাওয়ার হাসি

ছবি: এলএবাংলাটাইমস

স্তাদে দ্য ফ্রান্সের মুখরিত স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে যুক্তরাষ্ট্রের গাবি থমাসের চওড়া হাসিটা যেন ওই মুহূর্তের ৭০ হাজার দর্শকের হাসি। ২০০ মিটার স্প্রিন্টের ফিনিশিংটাচ শেষ করে বলছিলেন ভাবিনি কোনো দিন পদক জিতব। ১০০ মিটার স্প্রিন্টের দ্রুততম মানবী সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেডকে হারিয়ে গাবি থমাস প্রথম অলিম্পিক স্বর্ণ পদক জয় করলেন।

গাবি থমাসের সময় ছিল ২১.৮৩ সেকেন্ড এবং জুলিয়ান আলফ্রেডের সময় ছিল ২২.৮ সেকেন্ড। ক্যামেরাগুলো গাবির দিকেই ছুটেছেন। যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট স্বপ্ন দেখতেন অলিম্পিকে খেলবেন। সেই স্বপ্ন আগেই পূরণ করেছেন টোকিওতে। পদক জয় করে। কিন্তু প্যারিস অলিম্পিক যেন তার কাছে জীবনের সবচেয়ে মূল্যবান মঞ্চ। জীবে যতন কষ্ট দুঃখ করে এসেছেন তার সব পরিশ্রম যেন আজ সফল হয়েছে। 'আমার কাছে জীবনের সবচেয়ে সুখের সময় আজ। আমি বলে বুঝাতে পারব না এই মুহূর্তে আমি কতটা চাপে রয়েছি-বললেন স্বর্ণজয়ী গাবি থামস।

অলিম্পিক গেমস তো থমাসের জন্যই হওয়ার কথা। যেই মেয়েটি আলান্টা অলিম্পিকের শহরে জন্মেছেন, যার ভেতরে অ্যাথলেটিকসের আগুন প্রতিভা উঁকি দিয়ে উঠত সেই মেয়েটি গলায় পৃথিবীর সবচেয়ে বড় গেমসের স্বর্ণ পদক শোভা পাবে, এটাই তো স্বাভাবিক। গাবি থমাসের স্বর্ণ জয়ে শুধুই যুক্তরাষ্ট্রের মানুষই খুশি হননি। তার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আরও একটু বেশিই খুশি হবে। কারণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন গাবি থমাস। এই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন থমাস। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আরও কোনো ডিগ্রি নেওয়া শিক্ষার্থী অলিম্পিক গেমসে স্বর্ণ জয় করেনি।

এই বিশ্ববিদ্যালয় থেকে জেমস ব্রেন্ডন কেলোনি ১৮৯৬ সালে প্রথম অলিম্পিক গেমসের অ্যাথলেটিকসের ট্রিপল জাম্পে স্বর্ণ পদক জয় করলেও তিনি গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থী ছিলেন না। ১২৮ বছর পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থী গাবি থামস অলিম্পিকে স্বর্ণ জয় করেছেন। গাবির জীবনটা খুব সুখের ছিল না। খুব ছোট্ট বয়সে বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। খেলাধুলা পছন্দ করতে তার মা জেনিফার রেন্ডেল। মেয়ের অ্যাথলেটিকস প্রতিভা দেখে খেলার সুযোগ করে দিয়েছিলেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গাবি ঐ বিশ্ববিদ্যালয়ের লন্ড্রির দোকানে কাজ করেছেন। হার্ভাড বিশ্ব বিশ্ববিদ্যালয় গাবির প্রতিভার প্রতি সম্মান দিয়েছিল। অলিম্পিক গেমসের আজকের এই সাফল্যের পেছনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কথাও তুলে ছিলেন সংবাদ সম্মেলনে। অ্যাথলেটিকস প্রশিক্ষণ নিতে নতুন কৌশল নিয়েছেন। গাবি থমাসের গায়ের রং কালো। তার কাছে মনে পাড়ে সাদাদের সঙ্গে অবস্থান করলে কোনো কারণে হয়তো প্রশিক্ষকের কাছ থেকে সেরটা পাওয়া যাবে না। চিন্তা বদলে ফেললেন। নতুন পরিকল্পনা করলেন।

২০১৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে টেক্সাস চলে যান। সেখানে ৯৬ আটলান্টা অলিম্পিক গেমসে ব্রোঞ্জ জয়ী ক্রীড়াবিদ টোনজা বুফোর্ড বেইলি তার নিজের নামে অ্যাথলেটিকস প্রশিক্ষণ কেন্দ্র খুলেন। নাম দেন বুফোর্ড বেইলি ট্রাক ক্লাব। সেখানে প্রশিক্ষণ ক্যাম্পে তিনটি গ্রুপে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে একটা গ্রুপ রয়েছে তারা সবাই কালো। একমাত্র কালো নারী ক্রীড়াবিদরাই প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ গ্রুপের নারী কোচও ছিলেন কালো গায়ের রংয়ের। গাবি থমাস ধরে নিয়েছেন ওখানে গেলেই তিনি সফল হতে পারেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত