আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

সিন নদীতে সাঁতরে স্বাস্থ্যঝুঁকিতে দুই অ্যাথলেট  

সিন নদীতে সাঁতরে স্বাস্থ্যঝুঁকিতে দুই অ্যাথলেট  

ছবি: এলএবাংলাটাইমস

প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকে সিন নদীতে সাঁতরে দুই তারকা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। তারা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এই খবর প্রকাশের পরে সিন নদীতে বসতে চলা কয়েকটি ইভেন্ট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

পর্তুগালের অলিম্পিক কমিটি নিশ্চিত করেছে যে, তাদের দুই অ্যাথলেট সিন নদীর দূষিত পানির কারণে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণে ভুগছে। ১০ কিলোমিটার ম্যারাথন এবং ট্রায়াথলন ইভেন্টে অংশ নিয়েছিলেন তারা। ইভেন্ট শেষে ভাস্কো ভিলাকা ও মেলানি সান্তোস নামের ঐ দুই তারকাসহ আরও কয়েক জনকে বমি করতে দেখা গেছে। এর মধ্যে পর্তুগালের এই দুই জন অসুস্থ হয়ে পড়েন। 

এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এই সিন নদীতে। এরপরে দূষণের কারণে ফ্রান্সের এই নদীতে অলিম্পিকের ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করা হয়। অবশ্য প্যারিসের মেয়র নিজেই পানিতে নেমে প্রমাণ করার চেষ্টা করেছিলেন সেটি দূষিত নয়। কিন্তু এবার দুই অ্যাথলেটের সংক্রমণের কারণে সেটি ভুল প্রমাণিত হলো। 

জানা গেছে, এর আগে সিন নদীর পানি থেকে নেওয়া চারটি নমুনার একটিতে মানুষের মলমূত্রে উপস্থিত ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা গিয়েছিল। এর আগে ১৯২৩ সালে নদীটিতে সাঁতার কাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। নদীর পানিতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকার কারণে সেই নির্দেশনা দেওয়া হয়েছিল। শত বছর পরে এসেও নদীর পানি দূষণমুক্ত করা সম্ভব হয়নি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত