আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

তোরেসের জোড়া গোলে হারলো বার্সা

তোরেসের জোড়া গোলে হারলো বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের রানার্স আপ বরুশিয়া ডর্টমুন্ড। বুধবার (১১ ডিসেম্বর) রাতে জার্মান এই ক্লাবটিকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। হার দিয়ে ইউরোপের লড়াই শুরু করা দলটি পরের পাঁচ ম্যাচেই জিতেছে। এর আগে হারিয়েছে বায়ার্ন মিউনিখকেও।


সিগনাল ইডুনা পার্কে প্রথমার্ধে দারুণ খেলেও গোলের দেখা পায়নি জার্মান কোচ হানসি ফ্লিকের বার্সা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পায় কাতালানরা। রাফিনহা ম্যাচের ৫৩ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। শেরহো গিরেসি ৬০ মিনিটে পেনাল্টি থেকে ডর্টমুন্ডকে সমতায় ফেরান। 

ম্যাচের ৭৫ মিনিটে বদলি নেমে ব্যবধান ২-১ করেন স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেস। কিন্তু পরে ওই গোলও শোধ করে দেন ডর্টমুন্ডের গিরেসি। তিনি ৭৮ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন। তোরেস ৮৫ মিনিটে গোল করে চ্যাম্পিয়ন্স লিগে দলের পঞ্চম জয় নিশ্চিত করেন। 

এতে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার পথে একধাপ এগিয়ে গেল বার্সা। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে কাতালানরা। গ্রুপে তাদের বাকি দুই ম্যাচ বেনফিকা ও আটালান্টার বিপক্ষে। অন্তত একটিতে জিতলে সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলার সুযোগ থাকবে বার্সার। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেরা আটে থাকা দলগুলো সরাসরি শেষ ষোলো খেলবে।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত