আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কবে মাঠে ফিরবেন তামিম, জানান চিকিৎসক

কবে মাঠে ফিরবেন তামিম, জানান চিকিৎসক

বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল আগের তুলনায় ভালো অনুভব করছেন। আজ সকালে কেবিনে একজনের সহায়তায় হাঁটার চেষ্টা করেছেন তিনি। কিন্তু চিকিৎসকরা জানায়, শারীরিক অবস্থা ‘আশাব্যঞ্জক’ হলেও বর্তমানে তাকে অন্য কোথাও স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।  

তামিমকে মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে অন্তত তিন মাস। চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবে তার পরবর্তী সিদ্ধান্ত। যদি শারীরিক অবস্থা উন্নতির দিকে যায় এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তবেই খেলার জন্য ফিরতে পারবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।  


আজ মঙ্গলবার সাভারের কেপিজে হাসপাতালে তামিমের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।  

‘তামিমের শারীরিক অবস্থা আশাব্যঞ্জক। কিন্তু তার চিকিৎসায় কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যে রিং পরানো হয়েছে, সেটির কার্যকারিতা নিয়েও অনিশ্চয়তা থাকতে পারে। তাই আপাতত তাকে স্থানান্তর করা নিরাপদ নয়’, বলেন ডা. আবু জাফর।  

তিনি আরও বলেন, ‘আগামী তিন মাস তামিম পর্যবেক্ষণে থাকবেন। তার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি পর্যবেক্ষণ করা হবে। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে তিনি খেলায় ফিরতে পারবেন।’  

তামিমের পরবর্তী করণীয় সম্পর্কে ধারণা দিয়ে ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, ‘বর্তমানে তিনি স্বল্প দূরত্বে হাঁটতে পারবেন, তবে কারও সহায়তা থাকা জরুরি। ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে তিনি চাইলে ভালো কোনো চিকিৎসাকেন্দ্রে যেতে পারেন। সাধারণত পাঁচদিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, তবে আরও সাত দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।’

চিকিৎসকদের মতে, পূর্ণ সুস্থতার জন্য তামিমকে ধাপে ধাপে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তার শরীরের ওপর বাড়তি চাপ না দিয়েই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত