আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

কঠিন শাস্তি না হলে বিসিবির দুর্নীতি শেষ হবে না

কঠিন শাস্তি না হলে বিসিবির দুর্নীতি শেষ হবে না

এটা তো মূলত অডিট বিভাগের দায়িত্ব ছিল। তাদের ঠিকভাবে যাচাই-বাছাই করা উচিত ছিল। কিন্তু একটা প্রতিষ্ঠান যখন খুব বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তখন দুদক সেখানে যাবেই। কোথায় কোথায়, কারা কারা জড়িত ছিল, কারা কত টাকা সরিয়েছেন কিংবা সরাননি, সেসব প্রকাশ্যে আসা উচিত এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত 

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশের ক্রিকেট বোর্ডে এই নজিরবিহীন ঘটনা নিয়ে উত্তাল ক্রীড়াঙ্গন। অবশ্যই বিষয়টিতে তেমন অবাক হননি জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে দুর্নীতি হলে ও সেটি নিয়ন্ত্রণ না করা গেলে দুদক তো হাজির হবেই। আবার তিনি এটিও বলেছেন, দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় প্রকাশ্যে আনা উচিত। এই ঘটনায় কঠিন শাস্তি না হলে বিসিবি থেকে দুর্নীতি যাবে না বলেও তিনি জানিয়েছেন। 

গেল ১৫ এপ্রিল দুদকের তিন কর্মকর্তা বিসিবিতে অভিযান পরিচালনা করেন। তারা জানান, তৃতীয় বিভাগ বাছাইয়ে অনিয়ম, বিপিএলের টিকিট বিক্রির টাকায় অনিয়ম ও মুজিব শতবর্ষ আয়োজনেও অনিয়মের অভিযোগ পেয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর সেটি নিয়ে তদন্তে নেমেছে দুদক। বিসিবিতে অভিযান পরিচালনা করে দুদক কর্তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেবে সংস্থাটি। এই বিষয়ে গতকাল দৈনিক ইত্তেফাককে খালেদ মাসুদ পাইলট বলেছেন, 'বোর্ডে অনেক দুর্নীতি হয়েছে, সেটি আমরা ধারণা করতে পারতাম। দুর্নীতি তো কেউ দেখিয়ে করবে না, কিন্তু আমরা অনুভব করতে পারতাম। বাংলাদেশে ক্রিকেট এত জনপ্রিয় খেলা, সেখানে এমন অভিযোগ থাকা দুঃখজনক। তাই প্রকাশ্যে আসা উচিত, কারা এই দুর্নীতির পেছনে ছিলেন। সেসঙ্গে বোর্ডে একটি স্বচ্ছতা আসা উচিত, তাতে পরবর্তীকালে যেন সঠিক মূল্যায়ন থাকে সবকিছুর। নাহলে এভাবে চলতেই থাকবে। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠিন শাস্তি হওয়া উচিত, না হলে বিসিবির দুর্নীতি যাবে না।' 

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার আরো বলেছেন, 'আমরা তো কাগজে-কলমে দেখিনি। কিন্তু অনেক দিন ধরেই ধারণা করা হচ্ছিল, ক্রিকেট বোর্ডে অনেক দুর্নীতি হয়ে আসছে। এটা তো মূলত অডিট বিভাগের দায়িত্ব ছিল। তাদের ঠিকভাবে যাচাই-বাছাই করা উচিত ছিল। তবে একটা প্রতিষ্ঠান যখন খুব বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তখন দুদক সেখানে যাবেই। কোথায় কোথায়, কারা কারা জড়িত ছিল, কারা কত টাকা সরিয়েছেন কিংবা সরাননি, সেসব প্রকাশ্যে আসা উচিত এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে মানুষের মধ্যে থাকা জড়তা দূর হয়ে যাবে।' 

অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে পাইলট আরো বলেন, 'আমি যতটুকু বুঝি, তাতে মনে হয়েছে অনেক দুর্নীতি হয়েছে। যে দুর্নীতি হয়েছে, সেটির বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত যে, পরবর্তী সময়ে যারা আসবে, তখন যেন এটি উদাহরণ হয়ে থাকে। সেটি নাহলে ভালো অবস্থানে পৌঁছানো সম্ভব নয়। মানুষ যেন বিশ্বাস করে, দুর্নীতি কেউ করলে তার রক্ষা নেই। ভবিষ্যতে তাহলে এমনটি করতে কেউ ভয় পাবেন।' বিগত সময়ে হওয়া ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করে খালেদ মাসুদ পাইলট বলেছেন, 'আম্পায়ার দিয়ে পাতানো খেলা হয়েছে, ম্যাচ জিতিয়ে দেওয়া হয়েছে। বাছাই খেলা ঠিকভাবে হয়নি। ক্রিকেটের যে ক্ষতি হয়েছে, সেটি আমরা চোখের সামনে দেখেছি। এখন সেটি থেকে উত্তরণের পথ দেখতে হবে।'


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত