আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

বার্সা দুটি ম্যাচ হারলেই কেবল লিগ জিতবে রিয়াল

বার্সা দুটি ম্যাচ হারলেই কেবল লিগ জিতবে রিয়াল

ভিআইপি গ্যালারিতে বসে উসখুস করছিলেন তিনি। এমনিতে আগের ম্যাচে আলাভেসের বিপক্ষে লাল কার্ড থাকায় নিষেধাজ্ঞা ছিল। তার ওপর আবার গোড়ালিতে হালকা চোট। সব মিলিয়ে অ্যাথলেটিক বিলবাও ম্যাচের দর্শক ছিলেন এমবাপ্পে, যেখানে শেষ মুহূর্তে গোল করে রিয়ালকে লা লিগার রেসে টিকিয়ে রাখেন ফেদেরিকো ভালবার্দে। 

অতিরিক্ত সময়ে ডান পায়ের দুর্দান্ত ভলিতে বিলবাওয়ের জালে বল পাঠিয়ে দেন উরুগুয়ের এ তারকা। ১-০ গোলের এই জয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচে রিয়াল। কেননা এই ম্যাচে হোঁচট খেলেই লা লিগার শিরোপা ধরে রাখার অনেক কঠিন হয়ে যেত তাদের জন্য। 

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় গায়ে গায়ে দুটি দল। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, এর ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়তে রিয়াল মাদ্রিদ। দুই দলের হাতে রয়েছে ছয়টি করে ম্যাচ। এর মধ্যে আগামী ১১ মে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। মূলত এই এল ক্ল্যাসিকোতে নির্ধারণ হয়ে যাবে লা লিগার শিরোপা যাবে কোন শহরে।

বার্সেলোনার লা লিগা জেতার সহজ সমীকরণ হলো হাতে থাকা সব ম্যাচ জেতা। সেক্ষেত্রে তিনটি বড় প্রতিপক্ষ রয়েছে তাদের সামনে– রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল ও অ্যাথলেটিক বিলবাও। ছয়টির মধ্যে যদি কোনো একটিতে হার আর একটিতে ড্র করে বার্সা, আরেকদিকে রিয়াল হাতে থাকা সব ম্যাচ জিতে নেয়, তাহলে দুই দলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ থেকে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে শিরোপা যাবে কাতালানদের ঘরে। 

এই মুহূর্তে বার্সেলোনা ৩২ ম্যাচে গোল করেছে ৮৮টি, হজম করেছে ৩২টি। তাদের গোল ব্যবধান ৫৬। অন্যদিকে রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে গোল করেছে ৬৫টি, আর হজম করেছে ৩১টি। তাদের গোল ব্যবধান ৩৪। বার্সার সঙ্গে এই গোল গোল খেলায় রিয়াল পিছিয়ে ২২ গোলে। তাই  এমবাপ্পেদের শিরোপা ধরে রাখতে হলে শুধু ছয়টি ম্যাচ জিতলেই হবে না, বার্সাকে অন্তত দুটি ম্যাচ হারতে হবে অথবা এক হারের সঙ্গে দুই ম্যাচে ড্রর প্রার্থনা করতে হবে। হাতে থাকা ছয়টি ম্যাচে দুটি হার এড়াতে পারলেই লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

এর মধ্যেই অবশ্য ২৭ এপ্রিল এল ক্ল্যাসিকোর পরীক্ষায় বসতে যাচ্ছে দুটি দল। কোপা দেল রের ফাইনালে সেদিন বার্সেলোনা তাদের লা লিগার সর্বোচ্চ গোলস্কোরার (২৫) লেভানডস্কিকে না পেলেও রিয়াল পাচ্ছে তাদের সেরা গোলস্কোরার (২২) এমবাপ্পকে। সেই সঙ্গে ভালবার্দেও আস্থা বাড়িয়ে দিয়েছেন রিয়াল কোচ আনচেলেত্তির। লং রেঞ্জের শট নেওয়ার ব্যাপার রিয়ালের দারুণ এক সম্পদ উরুগুয়ের এ মিডফিল্ডার।

লিগে বেশ কিছু ম্যাচে দূরপাল্লার শটে অসাধারণ গোল করেছেন। ম্যাচ শেষে ভালবার্দের প্রশংসা ছিল আনচেলেত্তির মুখে। সেই সঙ্গে ভিনির একটি গোল বাতিল করা এবং একটি পেনাল্টি না দেওয়ার অভিযোগও ছিল। লিগে হাতে থাকা রিয়ালের ছয়টি ম্যাচের মধ্যে বার্সেলোনারটি বাদ দিলে বাকিগুলো তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে। গেটাফে, সেল্টাভিগো, মালোর্কা, সেভিয়া আর সোসিয়াদের কেউই তালিকার শীর্ষ পাঁচে নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত