আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

মায়োর্কার বিপক্ষে জিতেও সতর্কবার্তা পায় বার্সা

মায়োর্কার বিপক্ষে জিতেও সতর্কবার্তা পায় বার্সা

লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে ৪৬ মিনিটে দানি অলমোর গোলে ১-০ গোলে জিতেছে কাতালানরা। এই জয়ে লা লিগা শিরোপার পথে আরও এগিয়ে গেছে হানসি ফ্লিকের দল। তবে এই জয়ের মধ্যেও বার্সার জন্য আছে সতর্কবার্তা।

বার্সা লিগে ঠিক আগের ম্যাচটায় সেল্টা ভিগোর বিপক্ষে হারতে বসেছিল। যদিও রাফিনিয়ার যোগ করা সময়ে নেওয়া পেনাল্টি থেকে পাওয়া গোলে ৪-৩ গোলের জয় তুলে নিয়েছিল কাতালানরা। এরপর মায়োর্কার বিপক্ষে ছোট্ট জয়। তার আগে লিগে লেগানেসের বিপক্ষে আত্মঘাতী থেকে পাওয়া গোলে ১-০ ব্যবধানে জিতেছিল বার্সা।

লিগে টানা তিন ম্যাচে এমন টেনে-টুনে পাওয়া জয়ই বার্সার জন্য সতর্কবার্তা হয়ে এসেছে। লিগ টেবিলে হানসি ফ্লিকের দল শীর্ষে থাকলেও শিরোপা ঘরে তোলা নিশ্চিত হয়নি। তাদের হাতে আছে ৫টি লিগ ম্যাচ। এর মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১১ মে এর ক্লাসিকো রয়েছে। শেষ দুই লিগ ম্যাচে ভিয়ারিয়াল ও অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে খেলবেন রাফিনিয়া, ইয়ামালরা।

বার্সা যদি শেষ ৫ লিগ ম্যাচের দুটিতে হেরে যায় কিংবা এক হারের সঙ্গে দুই ম্যাচে ড্র করে সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের সামনে শিরোপা জয়ের সুযোগ চলে আসবে। ওদিকে ইনজুরির কারণে রর্বাট লেভানডভস্কি ছিটকে গেছেন। মায়োর্কার বিপক্ষে ম্যাচই তাই বার্সার জন্য সতর্কবার্তা।

যদিও বার্সা কোচ ফ্লিক মায়োর্কার বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি। ম্যাচে ৪০টি শট নিয়ে কাতালানরা গোল পেয়েছে একটি। জার্মান কোচ ওই সুযোগ তৈরি করা ও দলের ভালো খেলার প্রশংসা করেছেন, ‘আমরা ভালো ম্যাচ কাটিয়েছে। অনেক সুযোগ তৈরি করেছি এবং ক্লিনশিট রেখেছি। সবাই কম-বেশি অবদান রেখেছে। এটাই গুরুত্বপূর্ণ।’

লা লিগা ও কোপা দেল রে’র শিরোপা রিয়ালের বিপক্ষে জয়ের ওপর নির্ভর করার বিষয়ে ফ্লিক বলেন, ‘দুই দলের মধ্যে শিরোপা নির্ধারণী লড়াই হবে এটা অবাক হওয়ার মতো কোন ঘটনা নয়। রিয়াল মাদ্রিদ ও কার্লো আনচেলত্তির প্রতি আমার অগাধ সম্মান রয়েছে। বিশ্বের অন্যতম সেরা কোচ তিনি।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত