আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

পাকিস্তানে ভারতের হামলা, শচীন-শেবাগরা যা বললেন

পাকিস্তানে ভারতের হামলা, শচীন-শেবাগরা যা বললেন

কাশ্মীরের পেহেলগেম হামলার জবাবে মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। যেটির নাম তারা দিয়েছেন ‘অপারেশন সিঁদুর’। এই সামরিক অভিযানে পাকিস্তানের ৭০ জনের বেশি নিহতের দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের দাবি বেসামরিক ২৬ জন মারা গেছে।

এর পাল্টা জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। এই ঘটনার পর ভারতের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা প্রকাশ্যে সেনাবাহিনীর প্রশংসা করে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার লিখেন, ‘ঐক্যে নির্ভীক, শক্তিতে অসীম। ভারতের রক্ষাকর্তা হলো তার জনগণ। এই পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ। জয় হিন্দ।’

সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লেখেন, ‘ধর্মো রক্ষতি রক্ষিতঃ (যে ধর্মের রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে)। জয় হিন্দ কি সেনা।’

আরেক সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান ইনস্টাগ্রামে বলেন, ‘যা বলা হয়েছিল, তা করে দেখানো হয়েছে। ন্যায় প্রতিষ্ঠিত। ভারত মাতা কি জয়!’

এছাড়া সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা এবং আইপিএলে খেলা কেকেআরের ও ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীও সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত