আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

রাশিয়া বিশ্বকাপে কে কোন গ্রুপে

রাশিয়া বিশ্বকাপে কে কোন গ্রুপে

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হলো ফিফা বিশ্বকাপ ২০১৮ এর ড্র। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এই ড্র। দিয়েগো ফোরলান, ডিয়েগো ম্যারাডোনা, কর্লোস পিরলো, কাফুর মতো কিংবদন্তিরা মঞ্চে উপস্থিত থেকে ড্র নামের লটারিতে নির্ধারণ করলেন আটটি গ্রুপের ৩২টি দলের বিশ্বকাপ গ্রুপ ভাগ্য।

নিয়ম অনুসারে রাশিয়া রয়েছে ‘এ’ গ্রুপে। তারা সঙ্গী হিসেবে পেয়েছে সৌদি আরব (এ-২), মিশর (এ-৩) ও উরুগুয়েকে (এ-৪)। এ-১ রাশিয়া ও এ-২ সৌদি আরব। অর্থাৎ ২০১৮ এর ১৪ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবে রাশিয়া ও সৌদি আরব।

আগেই চারটি পটে রাখা হয় ৩২টি দলকে। স্বাগতিক রাশিয়াকে পট ১ এ রাখা হয়। এর পর র‌্যাঙ্কিং অনুসারে রাখা হয় অন্য ৩১টি দলকে। প্রতি গ্রুপে ইউরোপের কমপক্ষে ১টি এবং সর্বাধিক দুটি দল থাকার নিয়ম। এশিয়ার দলগুলোর ক্ষেত্রে অবশ্য একটি গ্রুপে একটির বেশি এশিয়ার দল থাকতে পারবে না। পট ১ এ ছিল স্বাগতিক রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স। পট ২ এ ছিল স্পেন, পেরু, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে, ক্রোয়েশিয়া। পট ৩ এ ছিল ডেনমার্ক, আইসল্যান্ড, কোস্টারিকা, সুইডেন, তিউনিসিয়া, মিশর, সেনেগাল, ইরান । পট ৪ এ ছিল সার্বিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, পানামা, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব।
বিশ্বকাপের ড্র : কে কোন গ্রুপে
রাত নয়টা শুরু হয় এই ড্র অনুষ্ঠান। পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল আসরের এই ড্র অনুষ্ঠানে চোখ ছিল সবার। কোন দল কোন গ্রুপে পড়ে সেটিই ছিল সবার আগ্রহ। মঞ্চে যখন একটি একটি করে দলের নাম তুলছিলেন ম্যারাডোনা, ফোরলানরা তখন তাই উত্তেজনা ছিল দলগুলোর খেলোয়াড়-কোচদের মধ্যে। ড্র অনুষ্ঠান উপস্থাপনা করেন গ্যারি লিনেকার ও মারিয়া কোমান্দনায়া। গ্যারি লিনেকার ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড ও বর্তমানে সাংবাদিক। কোমান্দনায়া রাশিয়ার মহিলা ক্রীড়া সাংবাদিক। মূল অনুষ্ঠান শুরুর আগে বক্তব্য রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এক নজরে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপিং :
গ্রুপ এ : রাশিয়া, উরুগুয়ে, মিশর, সৌদি আরব।
গ্রুপ বি : পর্তুগাল, স্পেন, ইরান, মরক্কো।
গ্রুপ সি : ফ্রান্স, পেরু, ডেনমার্ক, অস্ট্রেলিয়া।
গ্রুপ ডি : আর্জেন্টিনা, আইসল্যান্ড,ক্রোয়েশিয়া, নাইজেরিয়া।
গ্রুপ ই : ব্রাজিল, সুইজারল্যান্ড,কোস্টারিকা, সার্বিয়া।
গ্রুপ এফ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।
গ্রুপ জি : বেলজিয়াম, তিউনিসিয়া, ইংল্যান্ড, পানামা।
গ্রুপ এইচ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।

এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত