আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

উদ্বোধনের আগেই সড়কে ভাঙ্গণ

উদ্বোধনের আগেই সড়কে ভাঙ্গণ

জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কে উদ্বোধনের আগেই ভাঙ্গণ দেখা দেওয়ায় এলাকার মানুষের মধ্যে বিরুপ সমালোচনা চলছে। গত ১৯ মে এ রোডের জগন্নাথপুর উপজেলার ১৩ কিলোমিটার অংশের উদ্বোধন করার কথা ছিল পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের। কিন্তু সড়কটি গত ৩/৪ দিন ধরে বিভিন্নস্থানে ভাঙ্গন শুরু হওয়ায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। মন্ত্রী এদিন না আসায় সড়কটি উদ্বোধন করা হয়নি।

অভিযোগ রয়েছে ইটের খোয়া ও নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে কাজ করে বিগত দিনের মতো এবারও মোটা অংকের টাকা লুটপাট করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, এ সড়কের ভবেরবাজার এলাকায় বড় আকারের ভাঙ্গণ শুরু হয়েছে। লকডাউনের কারণে সীমিত আকারে হালকা যানবাহন চললেও নব নির্মিত সড়কটি ভেঙ্গে যাচ্ছে। লকডাউন খোলার পর সড়কটির কি যে হবে তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী।

জগন্নাথপুর-সিলেট সড়ক টেকসই করার জন্য উপজেলাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের। এর ফলশ্রুতিতে স্থানীয় এমপি ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় ৫০ কোটি টাকায় অবহেলিত এই ২৫ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ২০১৯ সালে কাজ শুরু হলে দীর্ঘ প্রায় ২ বছর পর জগন্নাথপুর অংশের ১৩ কিলোমিটার সড়কের কাজ শেষ হলেও বিশ্বনাথ অংশের কাজ এখনও শেষ হয়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক পুনঃনির্মাণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। জগন্নাথপুর অংশের ১৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২৫ কোটি টাকার দরপত্র আহবান করা হলে মাদারীপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান হামীম সালেহ (জেভি) অংশ নেয়। এসময় দ্রুত সড়কের কাজ বাস্তবায়ন করতে ১০ শতাংশ অতিরিক্ত দরে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। সে অনুযায়ী ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি থেকে সড়কে পুনঃনির্মাণ কাজ পুরোদমে শুরু হয়।

অন্যদিকে বিশ্বনাথ অংশের ১২ কিলোমিটার কাজ পায় ঢাকার শাওন এন্টারপ্রাইজ। দীর্ঘ ২ বছরে অর্ধেক কাজও হয়নি। কাজ হচ্ছে একেবারে ধীরগতিতে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন, নিম্মমানের সামগ্রী ও টেকসই কাজ না হওয়াতে সড়কটির বিভিন্ন অংশ ধ্বসে যাচ্ছে। ঠিকাদাররা দায়সারাভাবে কাজ করে মোটা অংকের টাকা লুটপাট করছে। এ ব্যাপারে তদন্ত হওয়া প্রয়োজন।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, সড়কের মাটি ধ্বসে যাওয়ায় ফাটল দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে ভাঙ্গা স্থান মেরামত করার জন্য। তিনি জানান, লকডাউনের কারণে উদ্বোধন পিছিয়ে দেওয়া হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত