আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে

সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে

সিলেটে আরও একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার জনে। নতুন করে আরও একজন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান। 


তিনি বলেন, গেল ২৪ ঘন্টায় সিলেটে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পুরুষ। তিনি সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হলে তিনি করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত হন। পরে তাকে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


ডা. আনিসুর রহমান বলেন, এখন পর্যন্ত সিলেটে চারজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ও একজন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে বয়স্ক এক পুরুষ রোগী শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বাকিদের ওয়ার্ড ও কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত