আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ‘হার্ডলাইনে’ সিসিক

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ‘হার্ডলাইনে’ সিসিক

সিলেটে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। একের পর এক স্থানে মিলছে এডিশ মশার লার্ভা। আক্রান্তরা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গণসচেতনতার অভাবে ডেঙ্গুর ‘কমিউনিটি ট্রান্সমিশনের’ আশঙ্কা করছেন সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। নগরীতে ডেঙ্গু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সে জন্য ‘হার্ডলাইনে’ যাচ্ছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

আজ মঙ্গলবার থেকে একযোগে চারটি ভ্রাম্যমান আদালত নামছে অভিযানে। কারো বাসা-বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে মোটা অংকের জরিমানা করা হবে। এছাড়া গণসচেতনতা তৈরিতে নগরীতে ব্যাপক প্রচারণা শুরু হচ্ছে। পাশাপাশি নগরীতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হবে বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, চলতি বছরে সিলেট নগরীতে ডেঙ্গু আক্রান্ত ২১ জন রোগী সনাক্ত হয়েছেন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। তবে যারাই আক্রান্ত হয়েছেন তাদের ‘ট্রাভেল হিস্ট্রি’ রয়েছে। ঢাকা থেকে তারা আক্রান্ত হয়ে সিলেটে এসেছেন। এছাড়া সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকেও বেশ কয়েকজন আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডা. জাহিদ জানান, সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এর মধ্যে নগরীর ৭, ১০ ও ২৬ নং ওয়ার্ড এবং দক্ষিণ সুরমার বাস টার্মিনাল ও কদমতলী এলাকায় বেশি পাওয়া গেছে। তিনি আরও জানান, গত জুন মাসে ১০টি স্থান থেকে ‘নমুনা’ সংগ্রহ করা হলে ২-৩টি স্থানে এডিস মশার লার্ভার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। কিন্তু এখন ১০টি স্থানের নমুনা পরীক্ষা করলে ৫-৬ জায়গায় এডিসের লার্ভা সনাক্ত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে এডিস মশার বিস্তৃতি ঘটছে। তাই মানুষকে সচেতন করা না গেলে ডেঙ্গুর ‘কমিউনিটি ট্রান্সমিশনের’ শঙ্কা রয়েছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে আর নমনীয় আচরণ করবে না সিটি করপোরেশন। আজ মঙ্গলবার থেকে চারজন নির্বাহী হাকিমের নেতৃত্বে নগরীতে চারটি ভ্রাম্যমান আদালত শুরু হবে। দুইজন নির্বাহী হাকিমের জন্য জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। এই চারটি টিম সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান শুরু হবে। প্রতিদিন এই টিমগুলো অভিযান করবে।

আরিফ বলেন, মানুষকে অনেকভাবে সচেতন করার চেষ্টা হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ তা আমলে নিচ্ছেন না। তাই এবার কাউকে ছাড় দেওয়া হবে না। কারো বাসা-বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না। প্রতীকী নয় মোটা অংকেরই জরিমানা করা হবে সংশ্লিষ্টকে। আরিফুল হক চৌধুরী জানান, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। ওয়ার্ড সচিবদের দায়িত্ব দিয়ে কাউন্সিলররা নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। তাদেরকে মাঠ পর্যায়ে তদারকি করতে হবে। এজন্য আগামী ২৬ জুলাই নগরভবনে কাউন্সিলরদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে।

একদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা, অন্যদিকে মশক নিধনে সিটি করপোরেশনের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা শাখা কাজ শুরু করবে। একই সাথে নগরজুড়ে সচেতনতামূলক মাইকিং করা হবে। বিতরণ করা হবে লিফলেটও, জানান মেয়র আরিফ।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত