আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি পিছিয়ে সিলেট

প্রাথমিক শিক্ষায় সবচেয়ে বেশি পিছিয়ে সিলেট

সারা দেশে প্রাথমিক শিক্ষায় এগিয়ে রয়েছে বৃহত্তর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের শিক্ষার্থীরা। পিছিয়ে রয়েছে চট্টগ্রাম বিভাগ। তবে সবচেয়ে বেশি পিছিয়ে সিলেট বিভাগের শিক্ষার্থীরা। এমন তথ্য প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ‘জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন-২০২২-এর জাতীয় প্রচারণা কৌশল’ শীর্ষক কর্মশালায় জরিপের এ তথ্য প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) কক্সবাজারের তারকা হোটেল লং বিচের সম্মেলনকক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ। কর্মশালায় বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শংকর, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও ডেপুটি টিম লিডার মো. গোলাম কিবরিয়া।

কর্মশালায় জানানো হয়, প্রতি দুই বছর অন্তর জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন জরিপ চালানো হয়। ২০১৭ সালের পর করোনার কারণে ২০১৯ ও ২০২১ সালে জরিপ স্থগিত ছিল। কিন্তু পূর্বের ধারাবাহিকতায় ২০২২ সালে আবারও জরিপ চালানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে জরিপে তৃতীয় ও পঞ্চম শ্রেণির গণিত ও বাংলা বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে। দেশের বিভিন্ন বিভাগের পঞ্চম ও তৃতীয় শ্রেণির ৫৪ হাজার ২৩২ জন শিক্ষার্থীর ওপর চালানো জরিপে উঠে এসেছে শিক্ষার্থীদের শিখনফল, মানসিক দক্ষতা, ঝরে পড়া রোধ, শিক্ষার্থীর অনুধাবন এবং কোন স্তরের প্রশ্নের উত্তরদানের দক্ষতা কত, সর্বোপরি তাদের সার্বিক ফলাফলের ওপর মূল্যায়ন। জরিপে শিখন ও সার্বিক ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। প্রাথমিক শিক্ষায় ঢাকা ও ময়মনসিংহ জেলার শিক্ষার্থীরা পড়ালেখায় এগিয়ে রয়েছে এবং সেই তুলনায় পিছিয়ে রয়েছে চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা। তবে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে সিলেট বিভাগের শিক্ষার্থীরা।

আরো জানানো হয়, জরিপে পড়ালেখার অগ্রগতি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, জ্ঞান ও অনুধাবন স্তরের প্রশ্ন বোঝার দক্ষতা অর্জনে বিভিন্ন সুপারিশ রয়েছে। এর মধ্যেই রয়েছে দেশব্যাপী শিক্ষকের স্বল্পতা দূরীকরণে দ্রুত শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পাদন, স্কুলে স্কুলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে সুপারভিশন কার্যক্রম বৃদ্ধি, প্রাক্প্রাথমিক শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আনন্দদায়ক করতে শ্রেণিকক্ষ সজ্জিতকরণ, ক্লাস্টারভিত্তিক শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণ, স্কুল ফিডিং কার্যক্রম জোরদার করাসহ গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত