আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শিক্ষার্থীরা চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীরা চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেটে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘নলেজ পার্ক’। বৃহস্পতিবার বেলা ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার ‘বঙ্গবন্ধু হাইটেক পার্ক’ এলাকায় এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

অনুষ্ঠানে ভাচুর্য়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক এমপি।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী ইমরান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য দরকার স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট। এ চারটি স্তম্ভকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করতে সরকার কাজ করে যাচ্ছে।

স্মার্ট বাংলাদেশের জন্য প্রথমেই স্মার্ট সিটিজেন প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ লক্ষ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিয়েটিভ, ইনোভেটিব, প্রবলেম সলভার তথা ফিউচার স্মার্ট সিটিজেন হিসেবে তৈরি করতে সারাদেশে ১৩ হাজার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে খলিতাজুড়ি বিলেরপাড় মৌজায় ‘নলেজ পার্ক’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশের শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে।

মন্ত্রী আরও বলেন, নতুন করে প্রাইমারিতে ৫ হাজার এবং স্কুল, কলেজ ও মাদ্রাসায় আরও ১০ হাজার ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ নির্মাণ করা হবে। ইতোমধ্যে স্কুল পর্যায়ে ৩০০ ‘স্কুল অব ফিউচার’ স্থাপন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে আরো ১ হাজার ‘স্কুল অব ফিউচার’ বা ‘স্মার্ট স্কুল’ স্থাপন করা হবে। সেখানে শিক্ষার্থীরা রোবটিক্স, লেগো, ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল কনটেন্ট তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের তৈরি করতে পারবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, ভারতের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়াল, ১২টি জেলা পর্যায়ে আইটি/হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের পরিচালক এ কে এ এম ফজলুল হক প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত