আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

স্বপ্নবাজ মানুষেরা কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনু্ষ্টানে

স্বপ্নবাজ মানুষেরা কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনু্ষ্টানে

<li>ইমরান আহমদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার বলেছেন, কবিতার ভেতরের যে জগৎ, তা অতি অবশ্যই দুর্জ্ঞেয় এবং অতলান্ত। শব্দে রচিত, কিন্তু শব্দাতীত এক বোধের উৎস। একটি চরণে বিধৃত যে ছবি, তা এক এক সময় এক এক ধরনের উপলব্ধি এনে দিতে পারে। কবিতা কোনোমতেই সাদামাঠা কোনো শব্দসমষ্টি নয়, এ এক জীবন্ত সত্তা। তিনি বলেন, পাঠকের মনের গহন কোণে সুরমূর্ছনা তোলে কবিতা, রেশ থেকে যায়, দুঃখ-সুখের ছন্দায়িত দোলায় পাঠক মন উন্মন করে তোলে।

 

তিনি বুধবার রাতে বিয়ানীবাজারে কবি আবনুর নূর রচিত স্বপ্নবাজ মানুষেরা কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনু্ষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিয়ানীবাজার জার্নালিস্টস এসোশিয়েশন।

 

কবি ওয়ালী মাহমুদের সভাপতিত্বে এবং বিয়ানীবাজার জার্নালিস্টস এসোশিয়েশনের সভাপতি এম এ ওমরের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক অধ্যক্ষ সাব্বির আহমদ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যাপক শহীদুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক শাহ আলম, সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, শিক্ষক ললিত মোহন বিশ্বাস, শিক্ষক কবির আহমদ, গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, হেফাজতে ইসলামের সভাপতি শায়েখ মুফতি আব্দুল ক্বারীম হাক্কানী, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফয়ছল আহমদ, সমাজ সংগঠক আহমদ মহসিন বাবর, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, ব্যবসায়ী আব্দুল কুদ্দুছ, শিক্ষক জিয়াউর রহমান, ব্যবসায়ী লতিফুর রহমান, নবীন সংঘের সভাপতি সামছ উদ্দিন রানা, কবি আজিজ ইবনে গণি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, শ্যামল চন্দ্র পাল, গীতিকার শেখ তাজ উদ্দিন আহমদ, শিক্ষক আফতাব আহমদ সুইট, শিক্ষক জুয়েল আহমদ, শিক্ষক মো: লুৎফুল হক চৌধুরী, শিক্ষক মো: লুৎফুর রহমান, মাওলানা রায়হান সাইফুল্লাহ, শিক্ষক মোফাজ্জল হোসেন, ছায়ফুল আলম মাখন, আব্দুল ওয়াদুদ, শামীম আহমদ, কামাল হোসেন আল-মাথহুরী, আহমদ হোসেন খান, রজত গুপ্ত, সাংবাদিক আব্দুল করীম ও সাংবাদিক রাজু আহমদ প্রমুখ।

 

‘স্বপ্নবাজ মানুষেরা’ কবিতা গ্রন্থের রচয়িতা কবি আবদুন নূরের বাড়ি পৌরশহরের খাসা গ্রামে। তিনি স্বপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

অনুষ্টানের বক্তারা আরোও বলেন, কবিতা লিখতে ভেতর থেকে টান ও তাগিদ অনুভব করতে হবে। নিবিড় ভালোবাসাই দিতে পারে অন্তর্জগতের মোহন ভুবনে প্রবেশের ও অবস্থানের রস আস্বাদনের মহামূল্যবান ভিসা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত