আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ডেভিল হান্ট : সিলেটে আরোও ৭ জন গ্রেফতার

ডেভিল হান্ট : সিলেটে আরোও ৭ জন গ্রেফতার

দেশব্যাপি অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযানের অংশ হিসেবে সিলেট মহনগর এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরও ৭ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরের কাজলশাহ ব্লক ডি-এর ৮৮ নং বাসার আব্দুল হকের ছেলে ও ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির, একই বাসার মৃত ইছল মিয়ার ছেলে ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী, ছড়ারপার এলাকার ৭৬ নং বাসার মৃত আব্দুল মুকিতের ছেলে ও ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজ ইসলাম সৌরভ, রায়নগর দর্জিপাড়া বসুধারার ৮৭ নং বাসার মৃত মজিবুর রহমানের ছেলে ও ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক ফজলুর রহমান রনি, পশ্চিম পীরমহল্লার ১৪১ নং বাসার মিয়াধন খানের ছেলে ও ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসেম খান, শাহপরাণ থানাধীন মেজরটিলার জাহানপুর আবাসিক এলাকার মৃত আয়ান উদ্দিনের ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩৫ নং ওয়ার্ড শাখার সদস্য ইয়ামিন আহমদ এবং সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের মৃত মুক্তার আলীর ছেলে ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আফরোজ।

গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই নিয়ে গত ২ দিনে সিলেটে ১২ ডভিলকে গ্রেফতার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত