আপডেট :

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

        হান্টাভাইরাস পরিস্থিতি এখন স্থিতিশীল: ডব্লিউএইচও

        গার্ডেন গ্রোভে রাসায়নিক আতঙ্ক, সরানো হলো ৫০ হাজার মানুষ

        নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুন, নিহত ১, আহত ৩৬

        নিউমোনিয়া ও সেপসিসে মারা গেলেন নাসকার চ্যাম্পিয়ন কাইল বুশ

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

৮০ শতক জমি নিয়ে টানাপোড়েন

৮০ শতক জমি নিয়ে টানাপোড়েন

সিলেট নগরীর রিকাবীবাজারের পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির ৮০ শতক জমির মালিকানা নিয়ে ১৮ বছর ধরে টানাপোড়েন চলছে। ২০০৭ সালে সেখানে একটি টাওয়ার নির্মাণকে কেন্দ্র করে শুরু হয় আইনি লড়াই। পরে চলে দখল-পাল্টা দখল। সিরাজুল ইসলাম নামের এক আইনজীবীর সঙ্গে সমিতিসহ একাধিক পক্ষের দুই ডজন মামলার পরও বিরোধ নিষ্পত্তি হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে গতকাল রোববার নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ত্রিপক্ষীয় সমঝোতা কমিটির সমন্বয়ক তৌহিদুল ইসলাম। ভূমি বিরোধের প্রেক্ষাপটে পুলিশ লাইন লুসাই গির্জা সমিতি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও লিজগ্রহীতার সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। 
উভয় পক্ষের কাগজপত্র ঘেঁটে দেখা যায়, লুসাই সম্প্রদায়ের কিছু লোক রিকাবীবাজার পুলিশ লাইন এলাকায় বসবাস করতেন। খ্রিষ্ট ধর্মাবলম্বী এ সম্প্রদায়ের হারেঙ্গা লুসাই ছিলেন ব্রিটিশ পুলিশ বাহিনীর সুবেদার। ১৯৪৭ সালে ১ দশমিক ৩৭ একর জমি লুসাই সম্প্রদায়ের প্রার্থনা ও মৃতদেহ সমাহিত করতে বরাদ্দ দেয় সরকার। এর মধ্যে ৪৪ শতক জমি সিলেট স্টেডিয়াম অন্তর্ভুক্ত করে নেয়। ১৯৭৪ সালে গির্জা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হারেঙ্গা লুসাইয়ের নামে জমিটি রেকর্ড হয়। ১৯৮৬ 
সালে তিনি মারা গেলে তাঁর মরদেহ সেখানে সমাহিত করা হয়। 
গতকালের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সিলেট জেলা বারের আইনজীবী সিরাজুল ইসলাম ২০০৬ সালে জাল আমমোক্তারনামার মাধ্যমে গির্জা সমিতির ইজারাকৃত জমির মধ্যে ৮০ শতক ইম্পালস বিল্ডার্স লিমিটেড কোম্পানির নামে দলিল সৃষ্টি করেন। বিভিন্ন জনের কাছ থেকে শেয়ার ও ফ্ল্যাটের বিপরীতে তিনি কয়েক কোটি টাকা আদায় করেন। তাঁর নামে দুদকের একটিসহ থানা ও আদালতে ১১টি মামলা রয়েছে। অন্যদিকে সিরাজ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ১৩টি মামলা করেছেন। 
সংবাদ সম্মেলন থেকে সংখ্যালঘু লুসাই খ্রিষ্টান সম্প্রদায়ের ভূমি দখলকারী সিরাজুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং লুসাইরা যেন তাদের জায়গায় শান্তিপূর্ণ ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উপস্থিত ছিলেন গির্জা সমিতির সদ্য সাবেক চেয়ারম্যান জমিংথাংগা লুসাই, ভুক্তভোগী নাজমুল ইসলাম, এম এ সাত্তার, সেলিনা সুলতানা, রুহিন খান ও কামরান আহমদ। 
অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলাম দাবি করেন, আমি বৈধভাবে জমি কিনে সেখানে ভবন করি। লুসাই সম্প্রদায়ের কোনো সমিতি নেই। জায়গার মালিক ছিলেন হারেঙ্গা লুসাই। তাঁর উত্তরাধিকারীরা বিক্রি করে দিয়েছে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত