আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

''অপারেশন ডেভিল হান্ট'',সুনামগঞ্জে গ্রেফতার আরও ৭ জন

''অপারেশন ডেভিল হান্ট'',সুনামগঞ্জে গ্রেফতার আরও ৭ জন

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারা হলেন, জামালগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রইছ উদ্দিন (৫১), শান্তিগঞ্জ থানাধীন উজানীগাঁও গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো: শহিদুর রহমান শহীদ (৪৫), বিশ্বম্ভরপুর থানাধীন বাগবেড় গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান (৪২), দোয়ারাবাজার থানার নতুন কৃষ্ণনগর (শ্রীপুর) গ্রামের বাসিন্দা ও পান্ডারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (৫৩), ধর্মপাশা থানার উকিলপাড়া গ্রামের বাসিন্দা নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তারেক রহমান তারিফ (২৪), সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া আবাসিক এলাকার বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: তুষার মিয়া (২৭), মধ্যনগর থানাধীন চান্দালীপাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন মধ্যনগর উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য সোহেল মিয়া (১৮)।

 

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত