আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সিলেট রেজিস্ট্রারি মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সিলেট রেজিস্ট্রারি মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আসছেন সব নেতাকর্মীরা। নগরীরসহ জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে দলে দলে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসছেন।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ ও সহনীয় পর্যায়ে নিয়ে আসা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে বিরাজমান ফ্যাসিবাদী শাসনের নানা চক্রান্ত ও অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে এই গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক এমপি এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

দেশজুড়ে চলছে বিএনপির মাঠের কর্মসূচি। ৮ দিনে দেশের ৬৪টি জেলায় সমাবেশ করবে দলটি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির এই কর্মসূচি।

কেন্দ্রীয় নির্দেশনায় সিলেটে আজ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর এটাই হবে সিলেটে বিএনপির বড় সমাবেশ। এতে ৩০ হাজারের অধিক লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি। সিলেট রেজিস্ট্রি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত