আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

সিঙ্গাপুরে প্রথম এশিয়ান ডেটা সেন্টার করছে ফেসবুক

সিঙ্গাপুরে প্রথম এশিয়ান ডেটা সেন্টার করছে ফেসবুক

সিঙ্গাপুরে ১৪০ কোটিরও বেশি সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করে নিজেদের প্রথম এশিয়ান ডেটা সেন্টার করার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

দেশটির পশ্চিমাঞ্চলের ডেটা সেন্টার পার্ক হিসেবে পরিচিত তানজং ক্লিংয়ে ১,৭০,০০০ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত হবে এই ১১তলা ভবন।

বৃহস্পতিবার ডেটা সেন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে ফেসবুক কর্তৃপক্ষ এই ঘোষণা দেয় বলে জানিয়েছে সিঙ্গাপুরের গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া।

এসময় ফেসবুকের ইনফ্রাস্ট্রাকচার ডেটা সেন্টার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট টমাস ফুরলং বলেন, এটি হবে এশিয়ায় আমাদের প্রথম ডেটা সেন্টার। এটা ২০২২ সালে চালু হবে বলে আশা করা হচ্ছে, যদিও তা নির্মাণ কাজের গতির ওপর নির্ভর করবে।

তিনি বলেন, এই নতুন প্রকল্পে অনেক মানুষের কর্মসংস্থান হবে। কারণ, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সরবরাহকর্মী- সব মিলিয়ে এখানে কয়েক হাজার অপারেটরের প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প এবং এতে সবমিলিয়ে কতজন কর্মীর প্রয়োজন তা নিয়ে এখনও কাজ করছে কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী চ্যান চুন সিং বলেন, এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রথম এশিয়ান ডেটা সেন্টার নির্মাণের সিদ্ধান্তটি আমাদের জন্য উল্লেখযোগ্য মাইলফলক।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত