আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মেসেঞ্জারে আসছে ভয়েস কমান্ড সুবিধা

মেসেঞ্জারে আসছে ভয়েস কমান্ড সুবিধা

মেসেঞ্জারে জরুরি ভিত্তিতে কাউকে কিছু জানানো প্রয়োজন। কিন্তু এমন অবস্থায় আছেন যে, টেক্সট লেখার সুযোগ পাচ্ছেন না। এ ধরনের পরিস্থিতি সামাল দিতেই মেসেঞ্জারে এবার ভয়েস কমান্ড চালুর পরিকল্পনা করছে ফেসবুক কর্তৃপক্ষ।

এই ফিচার চালু হলে মেসেঞ্জারের সাহায্যে যোগাযোগ আরও সহজ হবে। ব্যবহারকারীদের কথা লেখা আকারে উঠবে মেসেঞ্জারে। তারপর সেটা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া যাবে।

প্রযুক্তিভিত্তিক সাইট টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতই ভয়েস কমান্ড ফিচার চালু করতে পারে মেসেঞ্জার। এজন্য ফেসবুক কর্তৃপক্ষ কাজও শুরু করে দিয়েছে। বলা হচ্ছে, ইতোমধ্যে নিজস্ব পরিসরে পরীক্ষামূলকভাবে ভয়েস কমান্ড ফিচার চালু করেছে ফেসবুক। সেখানে সফলতা পাওয়া গেলে সবার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে।

টেক ক্রাঞ্চ বলছে, মেসেঞ্জারে ভয়েস কমান্ড চালু হলে গ্রাহকদের অনেক সময় বাঁচবে। এছাড়া অন্য যেকোনও কাজের পাশাপাশি কথোপকথন চালিয়ে যাওয়া যাবে এই প্লাটফর্মে। গাড়ি চালানোর ক্ষেত্রে ভয়েস কমান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সময়ের সাথে তাল মিলিয়ে সবসময়ই গ্রাহকদের জন্য নতুন সব ফিচার আনার চেষ্টা করে ফেসবুক মেসেঞ্জার। তারই ধারাবাহিকতায় ভয়েস কমান্ড চালুর পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত