আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জাকারবার্গের বেতন ১ ডলার, নিরাপত্তা খরচ ২২.৬ মিলিয়ন ডলার

জাকারবার্গের বেতন ১ ডলার, নিরাপত্তা খরচ ২২.৬ মিলিয়ন ডলার

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের নিরাপত্তায় ব্যয়কৃত অর্থের পরিমাণ গত বছর দ্বিগুণ করা হয় বলে জানা গেছে একটি নথি থেকে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৮ সালে তার নিরাপত্তার জন্য ব্যয় করা হয় ২২.৬ মিলিয়ন ডলার বা ১৯১ কোটি টাকা।

ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের মূল বেতন গত তিন বছর ধরে এক ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় কমবেশি ৮০ টাকা। কিন্তু তাকে আনুষঙ্গিক সুবিধাদি প্রদান করা হয় ২২.৬ মিলিয়ন ডলারের। এর বেশিরভাগই খরচ হয় তার নিরাপত্তার জন্য।

২০১৭ সালে জাকারবার্গ ও তার পরিবারের নিরাপত্তার জন্য ব্যয় করা হয়েছিল নয় মিলিয়ন ডলার (৭৬ কোটি টাকা)। গত বছর এই খরচ দ্বিগুণেরও বেশি বাড়িয়ে দেয়া হয়। ২.৬ মিলিয়ন ডলার ব্যয়ে তাকে নতুন একটি ব্যক্তিগত উড়োজাহাজও দেয়া হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, এই উড়োজাহাজটি জাকারবার্গকে দেয়া হয়েছে তার সামগ্রিক নিরাপত্তার অংশ হিসেবে।

২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপে বিতর্কিত ভূমিকা পালন করায় গত কয়েক বছর ধরে তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছে ফেসবুক। এছাড়াও কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের কাছ থেকে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে একথা ফাঁস হওয়ায় ব্যাপক সমালোচিত হয় সামাজিক মাধ্যমটি।

গত বছর ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ঘরে নিয়ে গেছেন ২৩.৭ মিলিয়ন ডলার বা ২০০ কোটি টাকা।

ফেসবুকের পরিচালনার দায়িত্বে থাকা পরিষদে কয়েকটি রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় রয়টার্স।

গত শুক্রবার দিন শেষে ফেসবুক শেয়ারের দাম ছিল ১৭৯.০৭ ডলার।

এলএবাংলাটাইমস/আইটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত