আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

টিকটকের নেপথ্যের ঘটনা

টিকটকের নেপথ্যের ঘটনা

বর্তমান সময়ে তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর মধ্যে একটি হলো, ছোট আকারের ভিডিও প্ল্যাটফর্ম ‘টিকটক’। চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে একশ কোটি বার ডাউনলোডের মাইলফলক পেরিয়েছে টিকটক এবং এর জনপ্রিয়তা ও প্রভাব বেড়েই চলেছে। অ্যাপটি মাত্র কয়েকবছর আগে এসেছে জনপ্রিয় এই অ্যাপটির নেপথ্যের ঘটনা এ প্রতিবেদনে তুলে ধরা হলো।

চীনের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপ টিকটক। ২০১২ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন বর্তমানে ৩৫ বছর বয়সি ঝাং ইমি। বাইটড্যান্স প্রতিষ্ঠার আগে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। ঝাং তার কোম্পানি শুরু করেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির একটি নিউজ এগ্রিগেটর অ্যাপ নির্মাণের মাধ্যমে, যা চীনের সার্চ ইঞ্জিন বাইদু থেকে ভিন্নতর।

২০১২ সালে নিউজ অ্যাপের পাশাপাশি চীনের আরো বেশ কিছু জনপ্রিয় অ্যাপের নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি পায় বাইটড্যান্স। ওই বছরই প্রতিষ্ঠানটি উইচ্যাটের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে নিয়ে আসে ‘ফ্লিপচ্যাট’ অ্যাপ এবং ‘ডুওসান’ নামে একটি ভিডিও মেসেজিং অ্যাপ। বাইটড্যান্স বর্তমানে ৭৫ বিলিয়ন ডলারের মালিক। এই সম্পদ প্রতিষ্ঠানটিকে বিশ্বের সবচেয়ে দামি বেসরকারি প্রতিষ্ঠানে পরিণত করেছে।

২০১৬ সালের সেপ্টেম্বরে বাইটড্যান্স চীনে চালু করে শর্ট-ভিডিও অ্যাপ ‘ডুয়িন’। ছোট আকারের ভিডিও তৈরির অ্যাপ চীনের বাজারে নতুন কিছু নয়। কিন্তু আকর্ষণীয় ফিচারের কারণে দ্রুত জনপ্রিয়তা পায় ডুয়িন। মাত্র এক বছরের মধ্যে অ্যাপটি দশ কোটি ব্যবহারকারী এবং প্রতিদিন একশ কোটি ভিডিও ভিউয়ের মাইলফলক অর্জন করে।

এক বছর পরে, ডুয়িন অ্যাপটি চীনের বাইরে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বাজারে নতুন নাম ‘টিকটক’ হিসেবে যাত্রা শুরু করে। এবং এই ভিডিও প্ল্যাটফর্মটি থাইল্যান্ড, জাপান এবং এশিয়ার অন্যান্য দেশগুলোয় শীর্ষ জনপ্রিয় অ্যাপের তালিকায় খুব দ্রুত চলে আসে। কিন্তু টিকটক যখন বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি অ্যাপ ‘মিউজিক্যাল ডট লি’ ইতিমধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল। মিউজিক্যাল ডট লি (‘মিউজিক্যালি’ নামেও পরিচিত) অ্যাপে ঠোঁট মিলিয়ে ১৫ সেকেন্ডের মজার মিউজিক ভিডিও তৈরি করা যায়।

মিউজিক্যালি অ্যাপটি ২০১৪ সালে তৈরি করেন অ্যালেক্স ঝু এবং লুইস ইয়াং। এটি মূলত ছোট আকারের শিক্ষামূলক ভিডিও তৈরির প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ঝু বলেন, ‘এই ভিডিওটি প্ল্যাটফর্মের প্রকৃত ধারণা দিতে ব্যর্থ হয়েছে।’ এটি মজার ভিডিও তৈরির প্ল্যাটফর্ম হয়ে ওঠে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোডের অ্যাপ হিসেবে ১ নম্বর অবস্থানে জায়গা করে নেয় মিউজিক্যালি এবং এই শীর্ষ তালিকা থেকে অ্যাপটিকে আর টলানো যায়নি। জ্যাকব সার্টোরিয়াসের মতো নতুন প্রজন্মের অনেক সংগীত তারকার সৃষ্টি হয় মিউজিক্যালি প্ল্যাটফর্মের মাধ্যমে। 

২০১৬ সালের অক্টোবরে ছোট আকারের ভিডিও তৈরির জনপ্রিয় একটি অ্যাপ ‘ভাইন’ বন্ধ হয়ে যায়। ভাইন এর মাধ্যমে খ্যাতি পাওয়া সোশ্যাল মিডিয়ার অনেক তরুণ তারকা তাদের মিউজিক প্রতিভা চালিয়ে নেয়ার জন্য চলে আসেন মিউজিক্যালি অ্যাপে।

২০১৭ সালের নভেম্বরে প্রতিদ্বন্দ্বী মিউজিক্যালি অ্যাপটিকে ১০০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয় বাইটড্যান্স। চীনের এই কোম্পানিটি তাদের ছোট আকারের ভিডিও প্ল্যাটফর্ম ‘মিউজিক্যালি’ এবং ‘টিকটক’- দুটি আলাদা আলাদা অ্যাপ হিসেবে পরিচালনা করতে থাকে।  তবে, এক বছরের কম সময়ের মধ্যে ২০১৮ সালের আগস্টে বাইটড্যান্স এক ঘোষণায় জানায়, মিউজিক্যালি অ্যাপটি বন্ধ করে দেয়া হবে। এরপর অ্যাপটির কার্যক্রম টিকটকের সঙ্গে যুক্ত করা হয়। মিউজিক্যালি অ্যাপের সকল ব্যবহারকারীদের প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায় টিকটক। মিউজিক্যালি এবং টিকটক অ্যাপ একত্রিত হয়ে ‘টিকটক’ নামে যাত্রা শুরু করে।

টিকটকের জনপ্রিয়তার কারণে বেশ কয়েকজন ব্যবহারকারীর বর্তমানে আন্তর্জাতিক তারকাদের সমতুল্য খ্যাতি রয়েছে। উদাহরণস্বরূপ লিন নাস এক্সের কথা বলা যেতে পারে। তার ‘ওল্ড টাউন রোড’ গানটি টিকটকের কারণে ব্যাপক জনপ্রিয়তা পায়, অগণিত ভিডিও এবং ‘মেমে’তে এটি ব্যবহৃত হয়। বর্তমানে টিকটকের সবচেয়ে জনপ্রিয় তারকা হচ্ছেন ১৭ বছর বয়সি লরেন গ্রে। প্রথমে তিনি মিউজিক্যালিতে অ্যাকাউন্ট খুলেছিলেন। বর্তমানে টিকটকে লরেন গ্রের ফলোয়ারের সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি।

টিকটক যেমন জনপ্রিয় তেমনি বিতর্কিত। অ্যাপটির মাধ্যমে পর্নোগ্রাফি ও অপসংস্কৃতি ছড়ানোর অভিযোগ রয়েছে।

 

শেয়ার করুন

পাঠকের মতামত