আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জাকারবার্গের নিরাপত্তায় ফেসবুকের ব্যয় ২ কোটি ৩৪ লাখ ডলার

জাকারবার্গের নিরাপত্তায় ফেসবুকের ব্যয় ২ কোটি ৩৪ লাখ ডলার

ফেসবুক তার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের নিরাপত্তা খাতে ২০১৯ সালে ব্যয় করেছে ২ কোটি ৩৪ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা।

সিএনবিসির এ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জাকারবার্গের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে কোম্পানিটির এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। এর মধ্যে তাঁর ব্যক্তিগত বিমান ভ্রমণ বাবদ ব্যয় হয়েছে ২৯ লাখ ৫০ হাজার ডলার। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে জাকারবার্গের নিরাপত্তা ব্যয় বেড়েছে ৩৪ লাখ ডলার।

গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে ফেসবুকের সাবমিট করা একটি ফিন্যান্সিয়াল রিপোর্ট থেকে জাকারবার্গের এই নিরাপত্তা খরচের বিষয়টি জানা গেছে।

২০১৯ সালে জাকারবার্গের নিরাপত্তাকর্মীদের বেতন, সরঞ্জাম কেনা, নিরাপত্তা সেবা নেওয়া ও বিমান ভ্রমণ বাবদ ২ কোটি ৩৪ লাখ ডলার ব্যয় করা হয়েছে। ২০১৮ সালে এই খাতে ফেসবুকের ব্যয় ছিল ২ কোটি ডলার এবং ২০১৭ সালে ব্যয় ছিল ৯১ লাখ ডলার।

সিএনবিসি বলছে, ২০১৯ সালে জাকারবার্গ এবং তার পরিবারের পেছনে নিরাপত্তা বাবদ ফেসবুকের খরচ হয়েছে ১ কোটি ডলার। ২০১৮ সালে এই ব্যয় ছিল ৯৯ লাখ ৫০ হাজার ডলার এবং ২০১৭ সালে ৭৫ লাখ ডলার।

জাকারবার্গ ফেসবুক থেকে প্রতীকী মাত্র ১ ডলার বেতন নেন। কিন্তু তার পেছনে প্রতিবছর কোম্পানির খরচ কোটি কোটি টাকা। এর কারণ হচ্ছে, মার্ক জাকারবার্গ একাধারে ফেসবুকের প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী, চেয়ারম্যান এবং সবচেয়ে বেশি শেয়ারের মালিক। এ কারণে তার নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এছাড়া ফেসবুকের আয়ের পরিমাণও প্রতিবছর বাড়ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আইসিটি

শেয়ার করুন

পাঠকের মতামত