আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

করোনায় ফেসবুকের নতুন ফিচার, ভিডিও কলে যুক্ত হতে পারবেন ৫০ জন

করোনায় ফেসবুকের নতুন ফিচার, ভিডিও কলে যুক্ত হতে পারবেন ৫০ জন

করোনা ভাইরাসে প্রায় পুরো বিশ্বজুড়ে চলছে লকডাউন। আর এতে ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। ফলে বেড়েছে সামাজিক দূরত্ব। এবার সেই সামাজিক দূরত্ব ঘুচাতে সর্বোচ্চ ৫০ জনের সঙ্গে ভিডিও চ্যাট করার সুযোগ করে দিলো বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে ম্যাসেঞ্জার রুমস নামের একটি ফিচার উদ্বোধন করা হয়। যেখানে একসঙ্গে ৫০ জনের সাথে ভিডিও কলে সংযুক্ত হওয়া যাবে।

সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা এখন থেকে আলাদা মেসেঞ্জার রুম ব্যবহার করতে পারবেন। সেখানে তারা সর্বোচ্চ ৫০ জন মানুষের সঙ্গে ভিডিও কলে সংযুক্ত হতে পারবেন। ফেসবুক মেসেঞ্জারে এখন সর্বোচ্চ আট জনের সঙ্গে ভিডিও কলে সংযুক্ত হওয়া যায়। নতুন ফিচারের সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, এর মাধ্যমে এই কোয়ারেন্টাইন সময়ে ব্যবহারকারীরা তাদের বন্ধু এবং আত্মীয়-স্বজনের সঙ্গে আরো বেশি যোগাযোগ স্থাপন করতে পারবেন। শুধু ম্যাসেঞ্জার নয়, পরবর্তীতে এই সুবিধা ফেইসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ডাইরেক্টেও যুক্ত হবে।

জানা গেছ, ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে ভিডিও চ্যাটের লিঙ্ক পাঠিয়ে তাদেরকে গ্রুপ চ্যাটে ইনভাইট করা যাবে। ফিচারটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ লাগবে।

এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে প্রতিদিন ৭০ কোটি মানুষ ভিডিও কলে যোগাযোগ করে। কিছু কিছু দেশে মেসেঞ্জারের চেয়ে হোয়াটসঅ্যাপ বেশি জনপ্রিয়।

এদিকে করোনাকালে লকডাউনের মধ্যে ভিডিও কনফারেন্সিং অ্যাপ হিসেবে জনপ্রিয়তা পায় জুম এবং হাউজপার্টি। জানা গেছে, জুমে এক সঙ্গে ১০০ জনের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়া যায়। আর হাউজপার্টি অ্যাপে আট জনের সঙ্গে ভিডিও চ্যাট করা যায়। যদিও এই অ্যাপসগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপত্তি করেছেন বিশেষজ্ঞরা।

এলএবাংলাটাইমস/এলআরটি/আইসিটি

শেয়ার করুন

পাঠকের মতামত