আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিল টিকটক

ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিল টিকটক

ছবিঃ এলএ বাংলা টাইমস


আগামী ৪৫ দিনের মধ্যে চাইনিজ সোশ্যাল অ্যাপ টিকটকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার কোম্পানিটি বলেছে, তারা প্রেসিডেন্টের এমন নির্বাহী আদেশে ব্যথিত হয়েছে। এজন্য সব রকমের ব্যবস্থা নেওয়ার কথা বলেছে টিকটক। যাতে আইনের ব্যত্যয় না ঘটে।


এদিকে ট্রাম্প অন্য চাইনিজ অ্যাপগুলোর বিরুদ্ধেও একই পদক্ষেপ নিচ্ছেন। উইচ্যাটের বিরুদ্ধেও নির্বাহী আদেশ দেওয়া হয়েছে। উইচ্যাট মালিক টেনসেন্ট জানিয়েছে, তারা নির্বাহী আদেশ পুরোপুরি বুঝার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমন অভিযোগ তুলে টিকটক ব্যানের প্রসঙ্গ এনেছিলেন ট্রাম্প। এরপর টিকটক কিনে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়  জায়ান্ট প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে এই চুক্তি হতে হবে বলে হুংকার ছুঁড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। না হলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। ইতোমধ্যে ভারতে নিষিদ্ধ রয়েছে টিকটক।

তথ্যচুরির অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছে বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক। চীন সরকারের কাছে ব্যবহারকারীদের কোনো তথ্য দেওয়া হয় না বলে জানিয়েছে তারা। জটিলতা নিরসনে মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছিল টিকটক। তবে তা কানে নেননি মার্কিন প্রেসিডেন্ট।


এলএবাংলাটাইমস/এনএইচ


শেয়ার করুন

পাঠকের মতামত