আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

‘শত কোটিপতি ক্লাবে’ নাম লেখালেন জাকারবার্গ

‘শত কোটিপতি ক্লাবে’ নাম লেখালেন জাকারবার্গ

এলএ বাংলা টাইমস

সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিংয়ের নতুন অ্যাপ ইন্সটাগ্রাম রিলস চালুর ঘোষণার পর অ্যামাজনের জেফ বেজোস ও মাইক্রোসফ্টের বিল গেটসের সঙ্গে সর্বশেষ ‘শত কোটিপতি ক্লাবে’ যোগ দিলেন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। 


বিতর্কিত চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের পাল্টায় যুক্তরাষ্ট্রে ইন্সটাগ্রাম রিলস চালু করার ঘোষণা দেওয়ার পর পরই বৃহস্পতিবার ফেইসবুকের শেয়ারের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে। আর কোম্পানির ১৩ শতাংশের মালিকানা এখন জাকারবার্গের হাতে। জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়ে এখন ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার হয়েছে।

করোনাভাইরাসের লকডাউন ও বিধিনিষেধের সবচেয়ে বড় উপকারভোগীদের মধ্যে রয়েছে ফেইসবুক, অ্যামাজন, অ্যাপল ও গুগল। কারণ এই সময়ে মানুষ অনেক বেশি অনলাইনে কেনাকাটা করেছে, ভিডিও দেখেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে কাটিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের টিকটিক বন্ধের ঘোষণার ফলে জাকারবার্গের ইন্সটাগ্রাম রিলস এখন তুমুল আলোচনায় আছে।

ব্লুমবার্গের হিসাবে, এবছর জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি ডলার, যেখানে জেফ বেজোসের বেড়েছে ৭৫ বিলিয়ন বা ৭ হাজার ৫০০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ প্রযুক্তি কোম্পানি- অ্যাপল, অ্যামাজন, অ্যালফাবেট (গুগলের মালিক), ফেইসবুক ও মাইক্রোসফ্ট- মিলে যে বাজারমূল্য রয়েছে তা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩০ শতাংশ।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত