আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার হবে না ফেসবুকে

প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার হবে না ফেসবুকে

এলএ বাংলা টাইমস

ফেসবুকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সাতদিন আগে থেকে নতুন কোনো রাজনৈতিক বিজ্ঞাপন নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। 


আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নতুন রাজনৈতিক বিজ্ঞাপন ভোটারদের প্রভাবিত করতে পারে, এমন আশঙ্কা থেকে ফেসবুক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান জাকারবার্গ। তবে ফেসবুকে চলমান বিজ্ঞাপনগুলো প্রচার করা ও বিভিন্ন ধরনের মানুষকে লক্ষ্য করে দেখানোর সুযোগ চালু রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকে দেয়া পোস্টে জাকারবার্গ বলেন, আনুষ্ঠানিকভাবে ভোট গণনার আগে কোনো প্রার্থী বিজয়ী ঘোষণার চেষ্টা করলে তাদের পোস্টে লেবেল দেয়া হবে।

জাকারবার্গ আরও বলেন, “এবারের নির্বাচন চিরাচরিত নির্বাচনের মতো হতে যাচ্ছে না। আমাদের দেশে বিভাজন তৈরি হয়েছে এবং নির্বাচনের চূড়ান্ত ফল পেতে কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। দেশজুড়ে নাগরিক অস্থিরতা বৃদ্ধির ঝুঁকি রয়েছে।“

২০১৬ সালের নির্বাচনে ফেসবুকের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ট্রাম্পকে নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের তথ্য ব্যবহার করে তাদেরকে বিজ্ঞাপনে প্রভাবিত করতে ফেসবুকের ভূমিকা ছিল এমন অভিযোগ এসেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। 

নতুন এই পদক্ষেপ ভবিষ্যতে যেকোনো দেশের নির্বাচনের ক্ষেত্রে নজির হিসেবে কাজ করতে পারে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত