আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এক হচ্ছে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার

এক হচ্ছে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানাধীন মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজিং একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এ প্রক্রিয়ার ফলে এক প্ল্যাটফর্ম থেকেই দুটি আলাদা প্ল্যাটফর্মের বন্ধুদের সঙ্গে বার্তা আদান-প্রদান, অডিও বা ভিডিও কল করতে পারবেন গ্রাহক। এ ক্ষেত্রে গ্রাহকের ডিভাইসে দুটি অ্যাপই ইনস্টল থাকার কোনো বাধ্যবাধকতা থাকবে না।

সেই সঙ্গে ইনস্টাগ্রামের ইনবক্সে মেসেঞ্জারের অনেক সুবিধা যোগ হচ্ছে আগামী দিনে। একটি দীর্ঘ ব্লগে এমনটাই জানিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি এবং মেসেঞ্জারের প্রধান স্ট্যান শাডনোভস্কি।

ফেসবুক জানিয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও এ সুবিধা ব্যবহার করতে পারবেন। আবার চাইলে পরিষেবাটি বন্ধ করে রাখা যাবে।

‘এর উদ্দেশ্য হচ্ছে আমরা যা একবার করেছি তা অন্য অ্যাপেও কাজে লাগানো, তাই আমাদের একই কাজ বারবার করা লাগবে না,’- বলেন মেসেঞ্জারপ্রধান স্ট্যান শাডনোভস্কি। ইতোমধ্যে অল্প কিছু দেশে এ আপডেট উন্মুক্ত করার কথা রয়েছে, তবে দেশগুলোর নাম এখনও জানায়নি ফেসবুক। শিগগিরই বিশ্বব্যাপী অ্যাপটি আনবে সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আইসিটি

শেয়ার করুন

পাঠকের মতামত