আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

নতুন বিতর্কে হোয়াটসঅ্যাপ

নতুন বিতর্কে হোয়াটসঅ্যাপ

সময়টা মোটেও ভালো যাচ্ছে না জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের। গোপনীয় নীতিমালা নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন আরেক অভিযোগ উঠেছে অ্যাপটির বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন নম্বর দেখা যাচ্ছে গুগল সার্চে!

সাইবার নিরাপত্তা গবেষক রাজশেখর রাজারিয়া দাবি করেছেন, যেসব ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করছেন, তাদের অনেকের নম্বর গুগলে সার্চ দিয়ে পাওয়া গেছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ এসব নম্বর উন্মুক্ত করে দিয়েছে। যার ফলে হোয়াটসঅ্যাপ ওয়েবের তথ্য গুগল সার্চ পেজে ইনডেক্স করার সময় মোবাইল নম্বরসহ উন্মুক্ত তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিয়েছে।

হোয়াটসঅ্যাপ মোবাইল অ্যাপ হলেও, এর ওয়েব সংস্করণ রয়েছে। অর্থাৎ ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপেও ব্যবহার করা যায়। গুগলে সার্চ করে হোয়াটসঅ্যাপ নম্বর পাওয়ার অর্থ হলো, আপনি স্প্যামারদের ঝুঁকিতে পড়তে পারেন। সাইবার অপরাধীরাও ব্যক্তিগত চ্যাটের অ্যাকসেস পাওয়ার জন্য নম্বর খুঁজে বেড়ায়।

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের ফোন নম্বর গুগলে সার্চে থাকার অভিযোগ প্রসঙ্গে এখনো মুখ খোলেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

এর আগে গত সপ্তাহে গুগল সার্চে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক উন্মুক্ত করা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। গুগলে সার্চ করে হোয়াটসঅ্যাপের যেকোনো গ্রুপের লিংক যেকেউ দেখতে পেত। দ্রুত পদক্ষেপ নিয়ে এ সমস্যার সমাধান করে হোয়াটসঅ্যাপ। গত বছরের ফেব্রুয়ারিতেও গুগলে সার্চ করে হোয়াটসঅ্যাপের গ্রুপ খুঁজে পাওয়ার ঘটনা ঘটেছিল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/টি

শেয়ার করুন

পাঠকের মতামত