আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এবার বাজারে আসছে 'টেসলা বার্গার'!

এবার বাজারে আসছে 'টেসলা বার্গার'!

ছবি: এলএবাংলাটাইমস

বিদ্যুতচালিত গাড়ি তৈরির জন্য বিখ্যাত টেসলা এবার বাজারে নিয়ে আসছে নতুন পণ্য। তবে এটি নতুন মডেলের কোনো গাড়ি নয়। টেসলার নতুন চমক হতে যাচ্ছে 'টেসলা বার্গার'।

ইউএস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস সূত্র মতে, টেসলার নির্বাহী প্রধান ইলন মাস্ক এবার রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন।

সম্প্রতি রেস্টুরেন্ট ব্যবসার জন্য ইউএস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস বরাবর আবেদন করেছেন ইলন মাস্ক।

২৭ মে'র আবেদনের প্রেক্ষিতে জানা গেছে, প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি রেস্টুরেন্ট সার্ভসেস, পপ আপ রেস্টুরেন্ট সার্ভিসেস, সেলফ সার্ভিস রেস্টুরেন্ট সার্ভিস ও টেক-আউট রেস্টুরেন্ট সার্ভিস চালু করতে চাইছে।

আগামী তিন মাসের মধ্যে একজন অ্যাটর্নি এই আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানাবেন।

প্রাথমিকভাবে জানা গেছে, আবেদনের সাথে টেসলা রেস্টুরেন্টের জন্য লগোতে T অক্ষরটি ব্যবহার করে।

বিভিন্ন সুপারচার্জার লোকেশনে এই রেস্টুরেন্টগুলো সূচনা হতে পারে। লস এঞ্জেলেস, স্যান্টা মনিকার মতো আধুনিক শহরে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করার ইঙ্গিত দিয়ে রেখেন ইলন মাস্ক।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত