আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জিমেইলে অপ্রয়োজনীয় ই-মেইল আসা ঠেকাবেন যেভাবে

জিমেইলে অপ্রয়োজনীয় ই-মেইল আসা ঠেকাবেন যেভাবে

মনের ভুলে বা কাজের চাপে নিজের জিমেইল অ্যাকাউন্টে আসা অপ্রয়োজনীয় ই-মেইলগুলো মুছে ফেলা আর হয়ে ওঠে না অনেকের। ইনবক্স ভরে যায় অপ্রয়োজনীয় ই-মেইলে। বেশি বেশি ই-মেইল থাকলে দরকারের সময় গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পেতে বেশ ঝামেলা হয়।

তবে চাইলেই ‘জিমেইল অটোডিটেকশন’ সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ইনবক্সে অপ্রয়োজনীয় ই-মেইল আসা বন্ধ করা যায়। চাইলে ইনবক্স থেকে পুরোনো ই-মেইলগুলোও মুছে ফেলা যায়।

স্বয়ংক্রিয়ভাবে ইনবক্স খালি করার জন্য প্রথমে জিমেইল অ্যাকাউন্টের সার্চ বারের পাশে থাকা ফিল্টার আইকনে ক্লিক করতে হবে।

এবার ওপরের দিকে থাকা ‘ফ্রম’ অপশনে আপনার কাছে আসা অপ্রয়োজনীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বা ই-মেইল ঠিকানা লিখতে হবে। এবার ক্রিয়েট ফিল্টারে ক্লিক করে ‘ডিলিট ইট’ বেছে নিলেই এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো কোনো ই-মেইল আসবে না।

চাইলে ইনবক্সে জমে থাকা পুরোনো ই-মেইলগুলোও মুছে ফেলা সম্ভব। এ জন্য সার্চ বারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বা ই-মেইল ঠিকানা লিখে ‘অল’ অপশন নির্বাচন করতে হবে। এবার ট্রাশ বিন বা ডিলিট আইকনে ক্লিক করলেই তাদের কাছ থেকে আসা সব ই-মেইল মুছে যাবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত