আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

অ্যারেনা অব ভ্যালোর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কো-স্পন্সর হলো ইনফিনিক্স

অ্যারেনা অব ভ্যালোর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কো-স্পন্সর হলো ইনফিনিক্স

ছবি: এলএবাংলাটাইমস

আজকাল বাংলাদেশের গেমিং সম্প্রদায় জনপ্রিয় বিভিন্ন আন্তর্জাতিক মোবাইল ই-স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। সে অনুযায়ী বাংলাদেশের গেমাররা এখন অ্যারেনা অব ভ্যালর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২২-এ দক্ষিণ এশিয়া থেকে কোয়ালিফাই করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিযোগিতাটিতে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, কম্বোডিয়া ও পাকিস্তানের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতার চূড়ান্ত আর্থিক পুরস্কার বেশ আকর্ষণীয়, যা পরিমাণে বাংলাদেশের ৭৫ লাখ টাকা। এছাড়া ইনফিনিক্স তার হট ইলেভেন এসসহ আরো কিছু লোভনীয় লোভনীয় পুরস্কার রয়েছে। ইনফিনিক্স মোবাইল বাংলাদেশ তার সবচেয়ে জনপ্রিয় ইনফিনিক্স হট ইলেভেন এস-এর মাধ্যমে বৃহত্তম এই ই-স্পোর্টস অফলাইন গেমিংয়ের স্পন্সর বা পৃষ্ঠপোষক হয়েছে।

এই টুর্নামেন্ট বা প্রতিযোগিতাটি প্রথমে গত ১১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত আঞ্চলিকভাবে বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া ও মিয়ানমার-এই চার দেশে অনুষ্ঠিত হয়েছে। চার দেশ থেকে বিজয়ী ৮টি দল এবারে একটি ল্যান (লোকাল এরিয়া নেটওয়ার্ক) ইভেন্টে ফাইনাল প্লে অফে অংশ নেবে, যা আয়োজন করবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের জন্য বাংলাদেশের বিজয়ী দলগুলো এশিয়ার অন্যান্য দেশের প্রতিযোগীদের সাথে লড়াই করবে। গ্র্যান্ড ফাইনালে বিজয়ী অর্থাৎ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলটি এরপর গ্লোবাল স্টেজ তথা বৈশ্বিক পর্যায়ের অ্যারেনা অব ভ্যালর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলার টিকিট পাবে। একটি সুখবর হল, চলতি ২০২২ সালের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে একটি পদক ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত হতে চলেছে অ্যারেনা অব ভ্যালর।

অ্যারেনা অব ভ্যালর হল একটি অত্যন্ত জনপ্রিয় মাল্টি-প্লেয়ার ই-স্পোর্টস গেম (5vs5), যা স্মার্টফোনে নির্বিঘ্নে খেলা যায়। এই গেমে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব ও কার্যক্ষমতার ওপর বড় ধরনের প্রভাব পড়ে না।

অ্যারেনা অব ভ্যালরের (এওভি) সাথে ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের যৌথ উদ্যোগ এদেশের গেমারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে। কারণ এওভি হল এমন একটি মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটল বা লড়াই, যা গভীর দলগত কৌশলে খেলতে হয়। আর ইনফিনিক্স হট ইলেভেন এস হল একটি অলরাউন্ডার ডিভাইস, যেটি অত্যন্ত উন্নতমানের প্রযুক্তিতে অত্যাধুনিক ও ছিমছাম ডিজাইনে তৈরি। এটি কার্যক্ষমতায়ও বেশ শক্তিশালী, যা এওভির মতো 'ভার্চুয়াল ব্যাটলফিল্ড' তথা অনলাইনভিত্তিক প্রতিযোগিতায় বিজয় অর্জনের জন্য প্রয়োজন। অ্যারেনা অব ভ্যালরের গেমপ্লে এমনভাবে তৈরি, যেটি একাধিক মানে বেশ ক'জন খেলোয়াড় দলবদ্ধ হয়ে খেলতে হয়। গড়ে ১২-১৮ মিনিট খেলার পর এই গেমের প্রতিযোগীদের মান বা অবস্থান নির্ধারিত হয়ে থাকে।

এসব কিছুর কেন্দ্রে রয়েছে গেমটির বিস্তৃতি ও বলিষ্ঠ চরিত্র নির্বাচন, যাকে বলা হয় নায়ক । এই খেলায় জেতাটা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। বিষয়গুলো হচ্ছে- টিম সিনার্জি বা দলগত সমন্বয় ও প্রতিপক্ষ দলের বিরুদ্ধে লড়ে যাওয়া । এ ধরনের মহাকাব্যিক গেম লড়াই থেকে অনেক বিখ্যাত সুপারহিরো কারেক্টার বা চরিত্র সৃষ্টি হয়ে থাকে। যেমন- সুপারম্যান, ওয়ান্ডার ওম্যান, লাভিল ইত্যাদি। যারা গেম খেলতে ভালবাসেন তাঁদের বেশিরভাগের কাছেই এ ধরনের সুপারহিরো কারেক্টার বা চরিত্রগুলো খুবই আকাঙ্ক্ষিত। অ্যারেনা অব ভ্যালর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (এআইসি) ২০২২-এর দক্ষিণ এশীয় টুর্নামেন্টের ফাইনালকে সামনে রেখে গেমাররা দুই হিরো মানে নায়কের দাবি করতে পারেন। যেমন, তাঁরা এওভির ওয়েবসাইটে দেওয়া নির্দেশাবলী মেনে এওভিতে নিবন্ধন করে বিনামূল্যে জোকার ও ব্যাটম্যানের মতো হিরো কারেক্টার বা নায়ক চরিত্র দাবি করতে পারেন। তবে তা পেতে হলে ৩০ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে এওভিতে নিবন্ধন করতে হবে। 

শেয়ার করুন

পাঠকের মতামত