আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে একটি ফেসবুক অ্যাকাউন্ট

বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে একটি ফেসবুক অ্যাকাউন্ট

দেশে এই মুহূর্তে প্রতি ১২ সেকেন্ডে নতুন করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

ওই সংসদ সদস্য অভিযোগ করেন, ফেসবুকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু অজ্ঞাত ব্যক্তিরা তার নাম ও ছবি ব্যবহার করে আরও বেশ কয়েকটি অ্যাকাউন্ট পরিচালনা করছেন। এ থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি না তা জানতে চান প্রতিমন্ত্রীর কাছে।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বৃহৎ এ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই নতুন করে বিভিন্ন রাজনীতিক, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত হচ্ছেন। তাদের উচিত হবে অন্য কাউকে দিয়ে পরিচালিত না করে নিজের অ্যাকাউন্ট নিজেকেই পরিচালিত করা। এরপরেও যদি অ্যাকাউন্ট নিয়ে কোনো অভিযোগ থাকে তা চিহ্নিত করার জন্য সরকারের সাইবার সিকিউরিটি ফোর্স নামে একটি বিভাগ রয়েছে। তাছাড়া ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।

জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। কেননা ইন্টারনেট হলো উন্নয়নের পাসওয়ার্ড। আগামী ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী গণভবন থেকে ৪৮৭টি উপজেলায় একসঙ্গে ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করবেন। এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট সপ্তাহ।   



শেয়ার করুন

পাঠকের মতামত